somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমিম প্রচন্ড রকমের খারাপ একটা মানুষ।" আমিম চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমিম নটরাজ, আমিম সাইক্লোন, আমিম ধ্বংস।"

আমার পরিসংখ্যান

আমিম এহসান
quote icon
পৃথিবীটাকে দর্শন করি, একটু আলাদা ভাবে।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

'বাঙালি মোরা'

লিখেছেন আমিম এহসান, ০৯ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:০০


বাঙালি মোরা আদর জানি
জানি কড়া শাসন,
প্রশংসা যেমন করতে পারি
তেমন পারি নিন্দন।
.
বাঙালি মোরা উদার অনেক
কৃপণও নেই কম,
কারো জন্য ফেরেশতা মোরা
কারো জন্য যম।
.
সত্যবাদী হলেও মোরা
মিথ্যা করি প্রকাশ,
পছন্দ মোদের সবকিছুই
তবে ঘৃণাও রাশ রাশ।
.
ধাক্কা দিয়ে ফেলতে জানি
করে গভীর গর্ত,
সাহায্য করে বাঁচাতেও জানি
বাড়িয়ে দিয়ে হস্ত।
.
-আমিম এহসান বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১২ বার পঠিত     like!

কবিতাঃ 'প্রত্যাশা'

লিখেছেন আমিম এহসান, ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৫

আঁজলা ভরে চেয়েছিলাম সুখের সুধা ওই,
সুখ তরল তো দূরের কথা জলীয় বাষ্প কই?
বিষাদ সুধা কেমন করে করবো অস্বীকার,
সেই সুধাতে ভেসে যে আমি করছি জীবন পার।
না চাইলেও আফসোস যে ছোট্ট মনের কোণে,
অপ্রকাশিত থেকে যায় যা সদা শুষ্ক রোদনে।
.
চিত্তক্ষোভ হ্রাস যে পায় অপরের বিষাদে,
তখন ভাবি আছি তো আমি অনেক সুখ নিখাদে।
আমার চেয়ে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     like!

রোমান্টিক গল্প

লিখেছেন আমিম এহসান, ২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৬

গল্পটা বছর খানেক আগের।
ভার্সিটি ভর্তি যুদ্ধের সময় শিক্ষার্থীরা যখন মেধা আর কলম হাতে সমরাস্ত্রে ঠিক তখনকার। বছরঘুরে এ গল্পের উপস্থাপন, রহস্যের কিছুই নয়, তখন নিজেকে আর ওকে নিয়ে এতটাই ব্যতিব্যস্ত আর বিভোর ছিলাম যে গল্পটি প্রকাশ করার ফুরসৎ ই পাইনি। হ্যা গল্পটা আমাকে আর ওকে নিয়ে।
.
গল্পের নাম 'আমার এবং ওর... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৫৫৪ বার পঠিত     like!

শুভ বিবাহ

লিখেছেন আমিম এহসান, ২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:২০

"বাবা, আমি একটা মেয়ে পছন্দ করেছি, বিয়ে করলে আমি ওকেই করবো।"
.
সাহস করে বাবাকে কথাটা বলতেই বাবা হাসিমুখে বললো,
- "তা মেয়েটা কে শুনি?"
-"ওই যে পাশের মহল্লার মিজানুর সাহেবের মেয়ে।"
-"কোন মিজানুর? ইঞ্জিনিয়ার মিজানুর নয়তো?"
-"হ্যা বাবা হ্যা, উনারই মেয়ে, এবার এইচ এস সি পাশ করেছে।"
.
বাবা কিছুক্ষণ চুপ থেকে জবাব দিলেন,
-"পৃথিবীতে আর মেয়ে পাইলিনা।"
-"না... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৬৬ বার পঠিত     like!

→উল্টো

লিখেছেন আমিম এহসান, ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪১


প্রেমচক্ষুতে কাকচক্ষুও মনোহর
হিংসুটে চক্ষুতে মৃগচক্ষুও অস্বস্তিকর।
.
অসার দম্ভে জ্ঞানী হয়েও অনাদৃত
শুভ আচরণে মূর্খরাও গৌরবান্বিত।
.
বিত্তশালী হয়েও অনেকে কৃপণ
অজুরদার আবার বিদিত করে খুলে মন।
.
প্রসন্নতা চেয়েও কেউ সুখ নাহি পায়
সুখের অনীহাতে আবার কেউ গতাসু হতে
চায়।
.
________ আমিম এহসান বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!

গল্পঃ কিডন্যাপ

লিখেছেন আমিম এহসান, ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৮


আমি রুহী আর আমার বন্ধু রাফি, দুইজনেরি
আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার খুবি শখ। তাইতো
আমরা যখন একসাথে থাকি তখন শুধু উপায়-বুদ্ধি
খুজতে থাকি যে কিভাবে অল্পদিনে অগাধ
টাকার মালিক হওয়া যাবে। তো একদিন
রাফি হুট করে বলে উঠলো কিডন্যাপ করতে
হবে কাউকে।
.
আইডিয়াটা খারাপ না, কিডন্যাপ করে
মুক্তিপণ চাওয়া, এতে করে দুই তিনদিনের
মধ্যেই লাখ টাকার মালিক। ব্যাপারটা
যদিও রিস্কি... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৪২৯ বার পঠিত     like!

"পরিবির্তন"- (ওই ক্ষ্যাত ছেলের সাথে তুই প্রেম করবিনা)

লিখেছেন আমিম এহসান, ১৫ ই মে, ২০১৫ সকাল ১০:১৬


-হ্যালো রুহী,
-হ্যা নীরব বল,
-বিকেলে তুই ফ্রি আছিস?
-উম... হ্যা আছি তো, ক্যান?
-বিকেলে আমার সাথে তোকে একজায়গায় যেতে হবে।
-কোথায় যেতে হবে বলবি তো!
-গেলেই বুঝতে পারবি, এখন বলবনা। এখন রাখি, বাই
-আচ্ছা বাই।
.
নীরব আমার ভাল বন্ধুদের মাঝে একজন। বিকেল বেলা সে কোথায় নিয়ে যেতে পারে!.? হয়তো আড্ডা দেওয়ার জন্য কোথাও নিয়ে যাবে না হয়... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৯৮ বার পঠিত     like!

কেবল ভালবাসার মানুষটির কাছে সুন্দর হলেই যথেষ্ট

লিখেছেন আমিম এহসান, ০১ লা মে, ২০১৫ সকাল ৮:০৪



কথিত আছে প্রকৃতি এবং নারী রূপ পৃথিবীর সৌন্দর্য্যের প্রথম দুইটি স্থান দখল করে আছে। প্রত্যেক মানুষই চায় যে তার ভালবাসার মানুষটি, জীবন সঙ্গিনীটি শুধু মনের দিক দিয়েই নয় চেহেরার দিক দিয়েও সুন্দর হোক। কিন্তু আমার কুসুম কেবলমাত্র মনের দিক দিয়েই সুন্দর। তার মনের সৌন্দর্য্য তার চেহেরাতে প্রতিফলিত হওয়ার কারনে তার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫৩ বার পঠিত     like!

রিংনিউরক্সিন (সায়েন্স ফিকশন)

লিখেছেন আমিম এহসান, ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৮



রিহান গল্প লিখবে কিন্তু কোনও টপিক তার মাথায় আসছেনা। বালিশে হেলান দিয়ে হাতে অত্যাধুনিক দশ বাই দশ ইঞ্চির থ্রিডি স্ক্রিন নিয়ে বসে আছে। থটস্ক্রিন নামক এই যন্ত্র টিতে নির্দেশনা দিতে হলে শুধু ভাবতে হয়। যথারীতি রিহান নোটবুক এপস বের করে মনে মনে শব্দ ভাবছে আর বাক্য সাজাচ্ছে কিন্তু মনের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৬ বার পঠিত     like!

দীর্ঘশ্বাস

লিখেছেন আমিম এহসান, ১৫ ই এপ্রিল, ২০১৫ ভোর ৫:৩৪

ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে চেয়ে আছি। কি আশ্চর্য! রুপার কথা বাদই দিলাম, অন্য কারোরও কোনো বর্ষবরন এর মেসেজ আসছেনা উইশ করার জন্য কেউই ফোনও করছেনা।

নিজের চুলে নিজেই বিলি কাটতে কাটতে গত বছরের ঠিক এই দিনটির কথাই মনে করছি। স্মৃতির পৃষ্ঠা উল্টিয়ে সাময়িক বেদনা পাওয়ার সুন্দর প্রক্রিয়া... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৬১ বার পঠিত     like!

"চুপ"

লিখেছেন আমিম এহসান, ১১ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৪৪



এক হাত ব্যবধান নিয়ে দীপা আর আমি বসে আছি। বিকেল বেলা নিয়ম করে এক ঘন্টা আমরা পাশাপাশি গা ঘেষে বসে থাকি। কিন্তু তিনমাস চার দিন পর আজ একটু ব্যতিক্রম। রাগ করে বউ আমার এক হাত দূরত্ব রেখেছে, এর বেশি অবশ্য সে পারবেনা।

যাই হোক। দীপার সাথে আমার বিয়ে হয়েছে তিন... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৯৩ বার পঠিত     like!

একটি দূরে যাওয়ার গল্প

লিখেছেন আমিম এহসান, ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫২


সকাল নয়টা ত্রিশ মিনিট

হিমু প্রতিদিনের মত মকবুলের চায়ের দোকানে
বসে পান চিবোচ্ছে। পানের পিক ফেলে
একপাটি হলুদ দাঁত বের করে রুপার রুপ দর্শনের
জন্য প্রস্তুতি নিলো।

রুপা উত্তরের গলিটা থেকে সাদা হলুদ
ইউনিফর্ম পড়ে কলেজে যাচ্ছে। প্রতিনিয়তই
সে এই দোকান টপকে যায়, আর হিমু রুপাকে
দর্শনের এই সুযোগটাই নেয়।

এভাবে ছয় মাস কেটে গেলো , চোখে চোখে
তাকানো আর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৩৫ বার পঠিত     like!

লুকোনই থাক

লিখেছেন আমিম এহসান, ২৬ শে মার্চ, ২০১৫ ভোর ৬:১২

রিত্মিকা,
আমার কল্পনার নায়িকা।

সে অসম্ভব সুদর্শনা, আনত নয়না, দীর্ঘ কালো কেশ সম্বলিত। তার উন্নত ললাট, মনোহরিনি আঁখিযুগল, বাঁশি ন্যায় নাসিকা, হালকা টোল পরা গাল, কমলার কোয়ার ন্যায় অধরযুগল, শুভ্র কায়া আমাকে মুগ্ধতার পরবশে প্রতি সেকেন্ড সেকেন্ডে ছুয়ে যায়।

তাকে আমি প্রথম দেখেছিলাম আমাদের ডিপার্টমেন্ট এ ভর্তির দিন। প্রথম দেখায় হালকা করে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     like!

"হিমুর ফেসবুক আইডি" (হিমু ভার্সন ৪. ২.২)

লিখেছেন আমিম এহসান, ২৫ শে মার্চ, ২০১৫ সকাল ৯:১৫

কফি শপে বসে কফি খাচ্ছি আর এল ইডি টিভির দিকে চেয়ে আছি। কি যে প্রোগ্রাম হচ্ছে তা দেখার সুযোগ হলোনা। এক সিম কোম্পানির একটা এড বেশ নজর কাড়লো, অফারটা এরকম ছিল এত টাকায় ননস্টপ ফেসবুকিং ফ্রি।



কফি শপ থেকে বেরিয়ে চাঁদের আলোয় হাটঁছি, পুরোপুরি চাঁদ টা উঠেনি। এরি মধ্যে আইফোন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৯২ বার পঠিত     like!

মশা ছন্দ

লিখেছেন আমিম এহসান, ২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৭:০১


বিছানায় এলাম তাড়াতাড়ি
পথ ধরেছি ঘুমের বাড়ী।

বালিশে রেখে মাথা
আঁচ করছি গায়ের ব্যাথা।

এমনি সময় তারা এসে
গান শুনায় যে হেসে হেসে।

ক্লাসিক্যাল দিয়ে শুর করে
হিপহপ দিয়ে ঘুম নেয় কেড়ে।

চোখটি বুঝে নিচ্ছি শ্বাস
ঘুরে ফিরে এপাশ ওপাশ।

গুনী শিল্পি এলো কাছে
গান করে সে বেছে বেছে।

ঘুরছে তারা উড়ে উড়ে
হারমোনিয়াম এর সুরে সুরে।

গান শুনিয়ে ক্ষান্ত নয় তারা
পারিশ্রমিক হলো... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৫১৭ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪৩২৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ