এক হাত ব্যবধান নিয়ে দীপা আর আমি বসে আছি। বিকেল বেলা নিয়ম করে এক ঘন্টা আমরা পাশাপাশি গা ঘেষে বসে থাকি। কিন্তু তিনমাস চার দিন পর আজ একটু ব্যতিক্রম। রাগ করে বউ আমার এক হাত দূরত্ব রেখেছে, এর বেশি অবশ্য সে পারবেনা।
যাই হোক। দীপার সাথে আমার বিয়ে হয়েছে তিন মাস প্রায়। প্রতিনিয়তই আমি তাকে দিনে কমপক্ষে হলেও একশ বার করে নতুন বউ নতুন বউ বলে ডেকেছি। কিন্তু কর্ম ব্যস্ততায় আজ কেনো জানি নতুন বউ ডাক টা আর দেওয়া হয়নি বউকে। দুপুর থেকে একটু একটু করে বউয়ের অভিমান টা প্রচন্ড রাগে রুপ নিয়েছে তা আমি বুঝতেই পারিনি।
অফিস শেষ করে বাসায় ফিরলাম। দরজা নক করার সাথেই মিষ্টি বউ আমার দরজা খুলে দিলো। সাথে সাথে একটু জড়িয়ে ধরতে চাইলাম আর বলে উঠলাম- মাই সুইট বেবি। সে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললো " চুপ"।
সেই এক ঘন্টা হয়ে গেলো আমি যতবারি তার সাথে কথা বলতে চেয়েছি সে এই "চুপ" ছাড়া কোনও কথা বলেনি। প্রায় একশ দেড়শো বার এই "চুপ" শব্দটাই শুনছি। অনেক গবেষনা করে এই "চুপ" এর রহস্য বের করে সে অনুযায়ী নতুন বউ ডাকতে ডাকতে গলা ব্যাথা করে ফেললাম তবুও বউ কিছুতেই নরম হচ্ছেনা।
একটু আগেই ডিনার শেষ করে ফেসবুকিং করছি আধ শোয়া হয়ে। আর বউ আমার কাঁদো কাঁদো হয়ে গলা জড়িয়ে বলছে - "আমি কি পুরোনো হয়ে গেছি রুহী? আজ তুমি আমায় সারাদিন একবারও নতুন বউ বলে ডাকোনি, কি এত ব্যস্ততা তোমার, বউয়ের দিকে একটু নজর দিতে পারোনা। " এই বলে উহু উহু করে কেঁদে উঠলো। "নতুন বউ আমার মিষ্টি বউ আমার, আর এমন ভুল হবেনা, সারাজীবন তোমায় নতুন বউই বলে ডাকবো " - এই বলে শক্ত করে জড়িয়ে ধরলাম। এতক্ষন বুকে মুখ গুজে ছিলো, মুখ উঠিয়ে নতুন বউ আমার বললো - প্রমিস। হুম প্রমিস।
নতুন বউ আমার একটু হেসে আমার গালে একটা আদুরে চুমু একেঁ দিলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



