somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিংনিউরক্সিন (সায়েন্স ফিকশন)

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রিহান গল্প লিখবে কিন্তু কোনও টপিক তার মাথায় আসছেনা। বালিশে হেলান দিয়ে হাতে অত্যাধুনিক দশ বাই দশ ইঞ্চির থ্রিডি স্ক্রিন নিয়ে বসে আছে। থটস্ক্রিন নামক এই যন্ত্র টিতে নির্দেশনা দিতে হলে শুধু ভাবতে হয়। যথারীতি রিহান নোটবুক এপস বের করে মনে মনে শব্দ ভাবছে আর বাক্য সাজাচ্ছে কিন্তু মনের মত গল্পের সিকুয়েন্স তৈরি করতে পারছেনা। নাহ এভাবে আর হবেনা কাল থেকে বিকেল বেলা এনটিপ্স এ যেতে হবে ওখানে গিয়ে কোনও নদীর পাড় সিলেক্ট করে গল্প লিখার কাজটা করতে হবে।

পরেরদিন বিকেল বেলা রিহান এনটিপ্স এ আসলো,ওয়েটিং রুমের সোফায় বসলো সে। পাশ থেকে একটা থটস্ক্রিন সামনে চলে আসলো এবং প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করতে হলো, এখন কিরকম প্রকৃতি সিলেক্ট করবে রিহান সেটাই ভাবছে। আজ থেকে চারশো বছর আগের পদ্মা নদীর পাড় সিলেক্ট করলো সে। সব কিছু হয়ে গেলে চার নাম্বার রুমে রিহান কে যাওয়ার নির্দেশ দেওয়া হলো।

এনটিপ্স এর পূর্ন রুপ হলো ন্যাচারাল থ্রিডি প্রজেকটর সিচুয়েশন। এখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃত্তিম প্রাকৃতিক দৃশ্য তৈরি করা হয় আর এখানে ঢুকার আগে হাতে ঘড়ির মত ছোট একটি ডিভাইস বেধে দেওয়া হয়। এতে করে কৃত্তিম ভাবে তৈরি করা পরিবেশ এর সাথে নিউরন এর কানেকশন ঘটানো হয় যার জন্য যে কেউ নিজের ইচ্ছেমত যেকোনও জায়গা ও পরিবেশে বিচরন করতে পারে। রিহান হাতে ডিভাইস টি পড়ে দরজা পার হওয়ার সাথে সাথে আজ থেকে চারশো বছর আগের পদ্মার পাড়ে চলে আসলো।

হাওয়া বইছে অনেক জোরে জোরে আর নদীর পানি কল কল করছে, কিনারায় স্রোতের ধাক্কা, সূর্য্য পশ্চিম দিকে, আকাশে এক ঝাক পাখি উড়ে যাচ্ছে। কিছুক্ষন হাটতে হাটতে রিহান সুন্দর একটা জায়গায় ঘাসের উপর বসে পড়লো। গল্প লিখার মত শীতল পরিবেশ রিহান অনুভব করতে পারছে। দেরী না করে ব্যাগ থেকে ডায়েরী আর কলম বের করে গল্প লিখার প্রস্তুতি নিয়ে নিলো। প্রথম লাইনে কলম বসাতে যাবে এমন সময় সে ভাবলো কি লিখবে সে? লিখার মত তো কিছুই মাথায় আসছেনা। প্রাকৃতিক পরিবেশে লেখনীর সম্পুর্ন আনন্দ নিতেই সে থটস্ক্রিন এর জায়গায় ডায়েরিতে হাতে কলমে লিখার ইচ্ছে করেছিলো। কিন্তু মাথায় কোনও টপিক না আসার কারনে সব ভেস্তে গেলো। কিছুক্ষন এনটিপ্স এ থাকার পর এক প্রকার রাগ করেই সেখান থেকে কুইট করলো।

পরের দিন রিহান তার পরিচিত একজন সাইকিয়াট্রিস্ট এর কাছে সব খুলে বললো। সাইকিয়াট্রিস্ট ড.ইশা সব বুঝতে পেরে এক ডোজ ট্রিটমেন্ট তৈরি করলেন যেটার মেয়াদ সাতদিন। সাতদিন পর আবার নতুন করে ডোজ টা আপডেট দিতে হবে শুধু। ট্রিটমেন্ট টার নাম রিংনিউরক্সিন, এ ডিভাইসটি ঠিক আংটির মত আঙুলে পড়তে হয়। ডিভাইসটি সংবেদনশীল স্নায়গুলোর মাধ্যমে ব্রেইনে এমন প্রভাব সৃষ্টি করবে যাতে ইউজার এর ক্রিয়েটিভ বিষয় গুলোর উপর ক্ষমতা বেড়ে যায়। আর ড. ইশা এই রিংনিউরক্সিন টি রিহানের পছন্দের হাতের লিখা, সাহিত্যের বিভিন্ন বিষয়, ভাল চিন্তা ভাবনা ইত্যাদির উপর বেস করে তৈরি করে দিয়েছেন। সাতদিন পর আবার নিজের ইচ্ছে মত বিভিন্ন ক্যাটাগরিতে আপডেট দিতে পারবে রিহান।

ট্রিটমেন্ট নিয়ে রিহান অনেক খুশি সে এখন নিয়মিত এনটিপ্স এ যায় আর ডায়েরীতে সুন্দর সুন্দর সুন্দর গল্প লিখে। আর এতক্ষনের এই গল্পটি রিহানের লিখা প্রথম গল্প সায়েন্স ফিকশনের উপর।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×