বিছানায় এলাম তাড়াতাড়ি
পথ ধরেছি ঘুমের বাড়ী।
বালিশে রেখে মাথা
আঁচ করছি গায়ের ব্যাথা।
এমনি সময় তারা এসে
গান শুনায় যে হেসে হেসে।
ক্লাসিক্যাল দিয়ে শুর করে
হিপহপ দিয়ে ঘুম নেয় কেড়ে।
চোখটি বুঝে নিচ্ছি শ্বাস
ঘুরে ফিরে এপাশ ওপাশ।
গুনী শিল্পি এলো কাছে
গান করে সে বেছে বেছে।
ঘুরছে তারা উড়ে উড়ে
হারমোনিয়াম এর সুরে সুরে।
গান শুনিয়ে ক্ষান্ত নয় তারা
পারিশ্রমিক হলো তাদের পেট ভরা।
নরম গালে হুল ফুটিয়ে
নিজেদের খাবার যে নেয় জুটিয়ে।
রেগে না গিয়ে শুনতে থাকো
সুযোগ বুঝে হাতটি পাতো,
আয়ু যদি তাদের আর না থাকে
মরবে যে সে শ্রোতার হাতে।
এসব যদি করতে না পারো সহ্য
জ্বালিয়ে দাও কয়েল দাহ্য,
এতেও যদি তারা করে বাড়াবাড়ি
টাঙিয়ে দাও বিছানায় মশারী।
সারেগামাপা......
মশাদের গান শুনে রাগ হবেন না, না হলে ভলিউম বেড়ে যেতে পারে। তাই সুযোগ বুঝে কুপোকাত করুন। কয়েল ক্ষতিকারক, তাই মশারী ব্যবহার করুন। ব্লাড ডোনেট করতে চাইলে এসবের একটিরও আশ্রয় নিবেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



