আঁজলা ভরে চেয়েছিলাম সুখের সুধা ওই,
সুখ তরল তো দূরের কথা জলীয় বাষ্প কই?
বিষাদ সুধা কেমন করে করবো অস্বীকার,
সেই সুধাতে ভেসে যে আমি করছি জীবন পার।
না চাইলেও আফসোস যে ছোট্ট মনের কোণে,
অপ্রকাশিত থেকে যায় যা সদা শুষ্ক রোদনে।
.
চিত্তক্ষোভ হ্রাস যে পায় অপরের বিষাদে,
তখন ভাবি আছি তো আমি অনেক সুখ নিখাদে।
আমার চেয়ে যাচে যে বহুজন সুখের পরশ পাথর,
অকারণে করবো কেনো আমার মনকে আমি নিথর।
যা হয়েছে, যা হচ্ছে, হোকনা আরোও ভবিষ্যৎে,
মুখোমুখি হবো সব বাধা বিপত্তির উৎফুল্ল চিত্তে।
.
ছুড়ে দিয়ে, প্রতিহত করে দেখবো সকল বাঁধা,
আমার মনোবলে বাঁধার মাঝেই সৃষ্ট হবে গোলক ধাঁধাঁ।
ঠিক তখুনি আসে যদি একটু খানি প্রসন্নতা,
হেসে হেসে নিবো বুকে তাকে দূর করে সব ব্যথা।
জানি আমি আসবে যে সেদিন হবে আমার জয়,
জীবন যে আমার হবে তখন অনেক সুখময়।
.
লিখাঃ আমিম এহসান
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



