somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুরআন শরীফ বা হাদিসের বই থাকাটাও কি তবে জঙ্গি সংশ্লিষ্টতা প্রমাণ করে বলতে চাইছেন সুশীলেরা?

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অতি উৎসাহি সুশীল নাগরিকদের ফেসবুক স্ট্যাটাসগুলো দেখে অত্যন্ত আতঙ্কিত বোধ করছি! ...
যে অবস্থা দাঁড়িয়েছে তাতে মনে হচ্ছে, যে কোন সময় ঘরে কুরআন শরীফ থাকাটাকেও অবৈধ ঘোষণা করা হবে সরকার থেকে এবং যাদের ঘরে কুরআন বা হাদিসের বই রাখা আছে তাদের সবাইকেই জঙ্গি ঘোষণা করা হবে।
ঘরে রাখা কুরআন শরীফ আর হাদিসের বইগুলো বোধহয় এবার লুকিয়ে রাখার সময় হয়ে গেছে!!
... লজিক টা কিন্তু সিম্পল - স্বয়ং কুরআন শরীফেই তো জিহাদের কথা বলা হয়েছে, তাই না?!
...সুতরাং কুরআন কে নিষিদ্ধ ঘোষণা করো এবার!

সেদিন এমনই একজন সুশীল ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে,
'মাননীয় প্রধানমন্ত্রী, স্কুলে কেন সেই ধর্ম শিক্ষা দেয়া হবে যেই ধর্ম বইতে জিহাদের গুণগান গাওয়া হয়, যেই ধর্ম গ্রন্থে মূর্তি পুজা কে হারাম করা বলা হয়... প্লিজ আপনি এই ধর্ম শিক্ষা কে নিষিদ্ধ ঘোষণা করেন!'
ভাই, উনি যেই ধর্ম শিক্ষার কথা বলেছেন, সেই ধর্ম শিক্ষা আমি আপনিও পরেছি... সেটা পড়ে কি আপনার আমার মাথায় এমন খুন খারাবির চিন্তা এসেছে? আসে নাই। আপনার মাথাতেও আসে নাই, আমার মাথাতেও আসে নাই! কিন্তু উপরে যে সুশীলের উদাহরণ দিলাম, ওনার মত সুশীলদের মাথায় এসেছে। উনি এবং উনার মতো সুশীলেরা মনে করেন স্কুলের এই প্রাথমিক ধর্মশিক্ষা জঙ্গিবাদকে উৎসাহিত করে! এই রকম হাস্যকর চিন্তাভাবনার কারণটাও সিম্পল... কারণ এরা উত্তরাধিকার সূত্রে মুসলিম! ধর্ম সম্পর্কে এদের জ্ঞান ঈদ ফ্যাশন, সেহরি চেক ইন, ইফতার পার্টি, জুম্মার নামাজ আর খুব বড়জোর মৃতদেহের জানাজা পর্যন্ত। এর বাইরে ইসলামের সাথে এদের আর কোন সম্পর্ক নেই। তাই জন্যেই এমন আজব উদ্ভট কথা বলে বেড়ানো এদের জন্য সহজ!
...কুরআন বা হাদিসে যেই জিহাদের কথা বলা হয়েছে, আইএস কথাকথিত জিহাদের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড যে কোন ভাবেই কোন এঙ্গেলেই তার ভেতর পড়ে না, সেই সত্যি টা এই বোধগম্য হবে না কখনও, কারণ গলদটার শুরু এদের পূর্বপুরুষদের থেকেই! ধর্মের ব্যাপারে পূর্ব পুরুষরা এদের কিছুই শেখায় নি। ঠিক একই কারণে শিক্ষিত মেধাবী তরুণদের মাথা বিগড়ে দেয়াও জঙ্গিদের সংগঠনগুলোর জন্য সহজ হচ্ছে। এই হতভাগ্য তরুণেরা যদি ইসলামের প্রকৃত অর্থ আর আদর্শের ব্যাপারে পরিবার থেকে একটু হলেও আগে থেকে ধারণা পেত, তাহলে তাদেরকে জঙ্গিবাদের লাইনে আনাটা এত সহজ হত না!
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×