somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রামীণফোনের প্রতি বলছিঃ করুণা করে হলেও কলরেট কমান

১৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে কমরেটে মোবাইলে কথা বলার সুযোগ দেবার সুনাম পেয়েছে বাংলাদেশের মোবাইল ফোন অপারেটরগুলো। মানুষের আয় ততটা বাড়ছে না, কিন্তু বেড়েই চলেছে খাদ্যদ্রব্যের দাম। একই সাথে বাড়ছে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় প্রায় সবকিছুর দাম বাড়ছে পাল্লা দিয়ে (যেমন বাস ভাড়া, বাড়ি ভাড়া ইত্যাদি)। এমন কঠিন অবস্থার মুখোমুখি আজকের বিশ্ববাসী, বিশেষ করে বাঙ্গালীরা যারা বাংলাদেশেই বসবাস করছেন। রক্ত পানি করে উপার্জিত অর্থের একটি বড় অংশ মানুষের ব্যয় হয় মোবাইলে কথা বলার পিছনে। যারা ফালতু কথা বলে মোবাইলে টাকা নষ্ট করেন না, তাদেরও মোবাইলের পিছনে একটি খরচ আছে। মোবাইলের গুরুত্ব এই যুগে কারোরই অজানা নয়। তাই এই বিষয়টা স্কিপ করছি।

যেহেতু কষ্টার্জিত টাকা ব্যয় করে মানুষ মোবাইলে কথা বলে, তাই তারা সবসময়ই চায় এর বিনিময়ে ভাল মানের সেবা পেতে। নেটওয়ার্ক এখানে একটি বড় বিষয়। নেটওয়ার্ক যদি খারাপ হয়, তাহলে কথা বুঝা না যাওয়া, কথা কেটে কেটে আসার মত নানামুখী সমস্যার সম্মুখীন হতে হয় গ্রাহককে। আমরা সবাই জানি বাংলাদেশে সবচাইতে ভাল নেটওয়ার্ক সেবা প্রদান করে গ্রামীণফোন। দেশের বেশিরভাগ মানুষই গ্রামীণফোন ব্যবহার করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বর্তমানে বাংলাদেশে গ্রামীণফোনের কলরেট সবচাইতে বেশি। অন্যান্য অপারেটরের চেয়ে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা বেশি। জিপি যদি তাদের কলরেট অন্যান্য অপারেটরের চেয়েও কমিয়ে দেয়, তবুও তাদের লাভ বেশি হবে। কারণ গ্রাহক তো গ্রামীণেরই বেশি। কিন্তু গ্রামীণফোনের কলরেট যেন পণ করেছে, যে করেই হোক, সবচাইতে বেশি কলরেট গ্রামীণেরই থাকতে হবে। মানুষ বাধ্য হয়ে তবুও গ্রামীণফোন ব্যবহার করছেন দু'টি কারণে। এক, নাম্বার পরিচিত হয়ে গেছে যার কারণে এই মুহুর্তে নতুন নাম্বার নেয়া সম্ভব নয়। দুই, ভাল নেটওয়ার্কের আশায়। বাংলাদেশে একমাত্র গ্রামীণফোনেরই এখনও দুই টাকার বেশি কলরেট। এমনকি রাত বারোটার পর অন্য নাম্বারে ফোন করলেও ভ্যাটসহ দুই টাকা ত্রিশ পয়সা কাটে। আশ্চর্য, গ্রাহকদের প্রতি তাদের কি এতটুকুও কেয়ার নেই। সৈকতের বোন আর আমার নানা কাষ্টমার কেয়ার ম্যানেজার হলে কি হবে, যদি আমার কাছ থেকে টাকা খাওয়া হয় রাক্ষসের মত!


ছবি নাফিস ইফতেখারের সৌজন্যে।


গ্রামীণফোনের প্রতি অনুরোধ, আপনাদের এই দুই কোটি মানুষের প্রতি যদি করুণাও করতে হয়, সেটাও করুন। তবু কলরেট কমান। এরপরও যদি কলরেট না কমান, তাহলে গ্রামীণফোন ছেড়ে দেয়া ছাড়া আর কোন উপায় থাকবে না।

সম্মানিত পাঠক, আসুন আমরা সকলে মিলে আওয়াজ তুলি এই বিষয়ে। দুই কোটি মানুষ মিলে যদি একসাথে দাবি তুলে কলরেট কমানোর, তখন গ্রামীণফোনের "হয়ত" কলরেট কমানোর আজ্ঞা হবে।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১১ রাত ১২:১০
২৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫০



গতকাল হঠাত খুব গরম পড়লো।
ঢাকার মানুষ ঘেমে অস্থির। আমি নিজে অনুভব করলাম, চামড়া যেন পুড়ে যাচ্ছে। সকাল গেলো, দুপুর গিয়ে সন্ধ্যা এলো কিন্তু গরম কমে না।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

×