কখনো কখনো আমরা আমাদের নিজেদের কে ভুলে যাই। নিজেকে খুব বেশি জ্ঞানী ভাবি সেইসাথে আরো ভাবি, আমি যা বলি কিংবা করি তাই সঠিক। সারমর্ম যা দাঁড়ায়, তা হলো, আমরা বলতে চাই, বলে যেতে চাই এবং যাবোই। কিন্তু অন্যরা কি বলে তা শুনবো না। তার কথা যদি সঠিক হয় তবু ও নিজের কথাকেই প্রতিষ্ঠিত করতে আবোলতাবোল যুক্তি দাঁড়া করাই।
একবার ভাবুনতো??? যদি আপনি আমার কথা না শুনেন, আমি কতোবার আপনার কথা শুনবো???????
আমাদের আশেপাশে এরকম মন মানষিকতার লোক পাওয়া দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, যারা অন্যকে কথা বলার সুযোগ আগে করে দেয়, তার কথা শুনে তা বুজতে চেষ্টা করে, তারপর কথা বলে। আপনার ভয়েস অনেক ভাল, খুব স্মার্ট ছেল/মেয়ে আপনি, গ্রুপ, পাবলিক প্লেস, কিংবা ফ্রেন্ডস সারকেল যেখানেই জান, এমন কয়েকটা কথা বলেন, যা অন্যদের মন খুব সহজেই ভেংঙ্গে যায়, এটা কি আপনার গৌরবজনক কাজ????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




