somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে মোবাইল ফোন প্রযুক্তির দ্রুত উন্নতি

৩০ শে এপ্রিল, ২০০৭ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই তো সেদিনের কথা! আবুল সাহেব (অবশ্যই ছদ্মনাম) নকিয়া ৩৩১০ মোবাইল সেট নিয়ে সেকি বাহাদুরি! একখানা মোবাইল ফোন পাওয়া মানে দুনিয়া রাজত্ব করা!
অথচ আজকের বাংলাদেশের দিকে তাকান। কি দেখছেন? প্রত্যেকের হাতে হাতঘড়ির মতই একটি (ক্ষেত্রবিশেষে দুইটিও) মোবাইল ফোন। তাও আবার যা-তা সেট নয়, অধিকাংশ মানুষের হাতেই দেখা যায় নকিয় এন-সিরিজ, সনি এরিকসন, মটোরোলা এল-৬আই, স্যামসাং ইত্যাদি ইত্যাদি।
হঠাৎ করেই বাংলাদেশে প্রতিযোগিতা শুরু হলো। মোবাইল কোম্পানী কোম্পানীতে প্রতিযোগিতা। কে কত কমমূল্যের কলরেট দিতে পারে। মূল প্রতিযোগিতা মূলত: শুরু হয় Orascom Telecom Company Limited তথা বাংলালিংকের আগমনের পর পরই। শুরু হলো কলরেট কমানোর উদ্যোগ।
মনে পড়ে, গ্রামীনফোন বলেছিল, যত যাই হোক না কেন, তাঁরা কখনোই ৩০০ টাকার কার্ডের মেয়াদ ২১ দিন থেকে একমাসে নেবে না। তখন একটেল ৩০০ টাকার স্ক্র্যাচ কার্ডের মেয়াদ একমাস করেছিল। এবং, মূলত: তখনই একটেলের গ্রাহকের সংখ্যা তূলনামূলকভাবে বৃদ্ধি পায়। এই গ্রাহককে ফেরাতে গ্রামীনফোন কিছুদিন পর ৩০০ টাকার কার্ডের মেয়াদ একমাস করার পাশাপাশি ৫০ টাকার কার্ড বের করে। দেখাদেখি একটেল বের করে ২০ টাকার ক্ষুদ্র মেয়াদী কার্ড। এর কিছুদিন পর গ্রামীনফোন প্রথমবারের মত বাংলাদেশে আনে ফ্লেক্সি-লোড পদ্ধতি। যা ৫০ টাকা থেকে শুরু হয়ে ১০,০০০/= শেষ হয়। তারপর একটেল আবারও বের করে ই-ফিল নামক পদ্ধতি যাতে ৫০ টাকা থেকেই শুরু হয়। আর সিটিসেল তো রিম পদ্ধতির কারণে গ্রাহকই খুঁজে পাচ্ছেনা।
ঝড় তোলে বাংলালিংক এসে। তারাই আই'টপ'আপ পদ্ধতির মাধ্যমে বের করে ১০টাকা থেকে ১০০০০টাকা পর্যন্ত ব্যালেন্স রিচার্জের অভাবনীয় সুবিধা। ধীরে ধীরে তাঁরা বাড়াতে থাকে সুবিধার পরিধি। একসময় "বাংলালিংক দেশ" নামে তাঁরা বের করে দেশের সর্বনিম্ন কলরেটের সিম। তাঁরাই প্রথম সিমকার্ড বিক্রি করে মাত্র ২০টাকায়!
এরপর গ্রামীনফোন দিল এফএনএফ নাম্বারে মাত্র আশি পয়সার কলরেট। পরদিনই বাংলালিংক গ্রামীনফোনকে অভিনন্দন জানিয়ে বের করে ৭৯পয়সার এফএনএফ কলরেট! কিছুদিন আগে গ্রামীনফোন দিল দশটাকার কার্ডে একমাস মেয়াদ (হায়রে গ্রামীনফোন, ৩০০ টাকার কার্ডে একমাস মেয়াদ দিলি না, অথচ দশ টাকার কার্ডে...)। তাঁর কিছুদিন পরই রাত বারোটা থেকে সকাল ৭টা পর্যন্ত ৩০পয়সা কলরেট। আর বাংলালিংক? তাঁরা বসে থাকেনি, বরাবরের মতই ইনডাইরেক্টলী মার দিয়েছে গ্রামীনফোনকে। তাঁরা বের করলো ১০ টাকার কার্ডে ৫ বছর মেয়াদ আর রাত বারোটা থেকে সকাল ৯টা পর্যন্ত ২৯পয়সা কলরেট। আর দেশ প্রি-পেইড থেকে যে কোন মোবাইলে এই সুপার অফ-পিকে ৯৯পয়সা কলরেট।

চিন্তা করুন, দ্রুত পরিবর্তনশীল আমাদের এই বাংলাদেশ। অথচ আমরা দেখেও বুঝিনা। পাড়ি জমাই মাতৃভূমি ছেড়ে আরেক দেশের উদ্দেশ্যে। এই আমার বাংলাদেশ। একদিন উন্নত হবে। এই আকাঙ্খায়...

মো. আমিনুল ইসলাম।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১১ রাত ১২:১৭
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×