সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১১ রাত ৯:৫৪
টিকেট বাসের দূরবস্থা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
রাজধানীর ঢাকা শহরে আভ্যন্তরীণ রুটে এখন চলাচল করছে বেশ কিছু টিকেট সিস্টেম বাস সার্ভিস।এর মধ্যে রয়েছে: ট্রানস সিলভা বিডি লিমিটেড (মিরপুর-1থেকে যাত্রাবাড়ী), বিকল্প সিটি সুপার সার্ভিস (14বি সিটিং চেয়ার কোচ), মাই লাইন (মিরপুর-14থেকে কমলাপুর), বিআরটিসি ভলভো বাস(মিরপুর-10থেকে মতিঝিল) সহ আরো বেশ কিছু টিকেট সিস্টেম বাস। এইসমস্ত বাসে চলাচলে ভাড়া একটু বেশী নেয়া হলেও যাত্রীদের তেমন সুবিধা দেয়া হচ্ছে না। ধরুন মাইলাইন, মিরপুর 14 থেকে যাত্রা শুরু করে কমলাপুর পর্যন্ত বাসে দাঁড়াবার মত জায়গা অবশিষ্ট থাকেনা। যারা মিরপুর 14 থেকে যাত্রা শুরু করেন, একমাত্র তারাই সিট পাচ্ছেন। তাহলে দাঁড়িয়েই যদি যাত্রী নেয়া হয় তবে আর টিকেট বাস কেন? টেকনিক্যাল থেকেই তো যাত্রাবাড়ী যাওয়া যায়। এরকম করে যাত্রীদের কাছ থেকে বেশী ভাড়া আদায় করে শুধুমাত্র ব্যবসায়ীক উদ্দেশ্য ছাড়া যাত্রীসেবার কোনরকম ইচ্ছাই বোধহয় নেই এসমস্ত বাস মালিকদের। এদিকে সুখে নেই এইসব বাসের টিকেট বিক্রেতাগণও। তাদের অভিযোগ, শুধুমাত্র একটি চেয়ার ও একটি টেবিল নিয়েই তাদের যাত্রীসেবা করতে হচ্ছে। রোদে পুড়ুক কিংবা ঝড়ে ভিজুক, তাতে বাস মালিক কিংবা সরকারের প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার কিছু যায় আসে না। এখন শুধু বাধ্য হয়েই পেটের দায়ে তাদেরকে চাকরি করতে হচ্ছে। বক্তব্যটি দিয়েছেন মতিঝিল শাপলা চত্বরের পাশে বাসস্ট্যান্ডের একজন টিকেট বিক্রেতা। আমরা আশা করব ভালো বাসের নামে বাস মালিক সমিতির কর্তৃপক্ষ ভালো সেবা প্রদান করাকেই শ্রেয় মনে করবেন।
১০টি মন্তব্য ৮টি উত্তর
আলোচিত ব্লগ
একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন
দেবীপ্রসাদ যাত্রা

আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন
দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন
সম্ভাবনার বন্দি

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন
ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।