সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১১ রাত ৯:৫৪
বিআরটিসি বাসের নামে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
রাজধানী ঢাকায় চলাচলকারী দোতলা বাস বলতেই বুঝায় বিআরটিসি বাস। এই বাসটি চলাচল করছে মিরপুর 14 টু চিটাগাং রোড ও গাবতলী টু গুলিস্তান। উল্লেখ্য, এইসব দোতলা বাস মোটেও সরকারী বিআরটিসি সার্ভিস নয়। একথা স্বয়ং বাসের কন্টাক্টরের। কন্টাক্টর বললেন, আরে ভাই, ভাড়া এত কম দিয়েন না। এইটা সরকারী বিআরটিসি না। এইটার বাইরে বডিতে বিআরটিসি লেখা দেখে পাবলিক ভূল বোঝে। যাই হোক, এসব বিআরটিসিতে ভাড়া মোটেও বেশী নেয়া হচ্ছেনা। বরং কমই নেয়া হচ্ছে। মূল বিষয়টি হচ্ছে, সরকার ঘোষণা করেছিল বিআরটিসি বাসের সাথে ধাক্কা লেগে বা অন্য কোনভাবে এ্যাক্সিডেন্ট হলে, ধাক্কাকারী (অবশ্যই বিআরটিসি নয়) বাসকে জরিমানা দিতে হবে। আর এই সুযোগকেই লুফে নিয়েছে এসমস্ত দোতলা বাসের মালিকগণ। ড্রাইভাররা বেপরোয়া গাড়ি চালাচ্ছে। পাংচার হয়ে যাওয়া টায়ার নিয়ে বাস চালাচ্ছে। এ রকম ঘটনা প্রায়ই ঘটে থাকে। দেখা যায়, মিরপুর থেকে যাত্রা শুরু করে কল্যাণপুর পর্যন্ত গিয়েই ক্ষান্ত হয়ে পড়ে। অতপর কল্যাণপুর বাস ডিপো তে গিয়ে বাস পরিবর্তন করা হয়। এবং এ পরিবর্তনের ফলে অনেক যাত্রী যারা ভাড়া দিয়ে দিয়েছেন তাদের কাছে আবারও ভাড়া চাওয়া হয় এবং ভাড়া যে দিয়েছেন তা অস্বীকার করা হয়। কারণ, আগের বাসের কন্টাক্টর তো রয়ে গেছে। আবার এরকমও হয় যে, কিছু যাত্রী ভাড়া না দিয়েই গন্তব্যে চলে যাচ্ছেন। নেমে যাচ্ছেন সসম্মানে। আর ডবল ভাড়া প্রদানকারী যাত্রীরা নামছেন বাড়তি টাকা গচ্চা ও মান সম্মান হারিয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আশা করি এ বিষয়টি গুরুত্বের সাথে নেবেন। (যদিও সরকারী কোন লোক ব্লগে আছে কিনা তা আমার জানা নেই)।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন
দেবীপ্রসাদ যাত্রা

আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন
দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন
সম্ভাবনার বন্দি

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন
ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।