অপেক্ষা
১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শরীরের অঙ্গ নাড়ানো অসম্ভব
চোখের পাতা খোলা না বন্ধ জানি না
সম্মুখে অন্ধকার;
কতটা নিচে আছি বোধগম্য নয়
শ্রবণ শক্তি ক্ষীণ হতে ক্ষীণতর
ফাঁক-ফোকড়ে শুনছি কথোপকথন
উদ্ধার তৎপরতা চলছে ...
কয়েকদিন যাবৎ আমি এমতাবস্থায়
প্রহর গুনছি তো গুনছি।
শুনেছি -
উদ্ধার কাজ আজ হতে ইতি,
ইট-বালু ইতোমধ্যে রক্তে ঘেমেছে
হৃদ-স্পন্দন দীর্ঘতর হচ্ছে
হঠাৎ সাড়া শব্দ নেই,
আবার নীরবতা ঘনীভূত হতে থাকে
আর আমি-
এক খন্ড পাথর হবার অপেক্ষায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
কলাবাগান১, ০৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩

টাইটেল দেখে অনেকে ই বিশ্বাস করবে না। খোদ আমেরিকান চার্চের লোকজন কেই দেখেছি যে পৃথিবীর বয়স ৬০০০ বছর বলেই তাদের অন্ধ বিশ্বাস। ধর্মান্ধরা বিশ্বাস করুক আর না করুক, পারমানবিক...
...বাকিটুকু পড়ুনশুনেছি আফিমে নেশা হয়, নেশা হয় ধূমপর্ণীতে
মানুষে যে নেশা হয় তাতো জানা ছিলোনা।
একবার পেয়ে গেলে ঘোর ধরে যায়! বিভ্রম! মায়া! ধূম্রজাল! চোখ মেলে আর কিছু দেখা যায় না।
এ নেশা... ...বাকিটুকু পড়ুন

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি...
...বাকিটুকু পড়ুনঅনেক দিন গল্প করা হয় না, আসুন, কয়েকটা গল্প করি! মুলত বাংলাদেশের প্রতিটা ধুলাবালুতেও গল্প আছে, একদিন সব লেখা হবে হয়ত, কেমন হল জানাবেন!
১।
আমার এক বন্ধুর কাছে আজ জানলাম,... ...বাকিটুকু পড়ুন

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে...
...বাকিটুকু পড়ুন