somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফোবিয়া বা ভয় রোগ...

২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফোবিয়া বা ভয় রোগ কাকে বলে?




প্রকৃত বিপদের উপস্থিতি ছাড়াই কোন বস্তু বা পরিস্থিতির প্রতি অত্যধিক ভয়কে বলে ফোবিয়া। যে বস্তু বা পরিস্থিতির থেকে ভয়ের সৃষ্টি হয় তার সম্পর্কে চিন্তা করলেও উদ্বেগের অনুভূতি হতে পারে। গুরুতর পরিস্থিতির ক্ষেত্রে উদ্বেগের অনুভূতি সম্পূর্ণ স্বাভাবিক একটি ঘটনা, কিন্তু কোন বাস্তব কারণ বা বিপদ ছাড়াই উদ্বিগ্ন বোধ করা স্বাভাবিক নয়। সুতরাং, ফোবিয়া মানুষের দৈনন্দিন কার্যকলাপে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। সাধারণত যে বস্তুগুলির প্রতি ফোবিয়া দেখতে পাওয়া যায় সেগুলি হল, পশু, কীটপতঙ্গ, ইনজেকশন, উচ্চতা, জনসমক্ষে বক্তব্যপেশ, এবং মানুষের ভিড়।

একটি ভারতীয় গবেষণাপত্র অনুযায়ী, ফোবিয়া হল একপ্রকার এংজাইটি ডিসঅর্ডার এবং ভারতীয় জনসংখ্যার 4.2%-এর উপরে এর প্রভাব দেখতে পাওয়া যায়।

ফোবিয়া বা ভয় রোগ এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি?

ভয় ও উদ্বেগের পাশাপাশি অন্য যে উপসর্গগুলি এতে দেখতে পাওয়া যায় তা নিচে দেওয়া হল:
মাথা ঘোরা বা মূর্ছা যাওয়ার মত অনুভূতি।
হৃদস্পন্দনের হার বৃদ্ধি।
শ্বাস নিতে সমস্যা এবং গেলার সমস্যা।
ঘাম হওয়া।
বুকে ব্যথা।
বমিভাব ও বমি।
কাঁপুনি।
অবশতা।
পারিপার্শ্বিক সম্বন্ধে সচেতনতার অভাব।

এই উপসর্গগুলির তীব্রতা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্নরকম হয়। গুরুতর পরিস্থিতিতে ফোবিয়া থেকে প্যানিক এট্যাক ডিসঅর্ডার জাতীয় অন্যান্য এংজাইটি ডিসঅর্ডারের সৃষ্টি হতে পারে।

ফোবিয়া বা ভয় রোগ এর প্রধান কারণ কি?

ফোবিয়ার কোন নির্দিষ্ট কারণ এখনো চিহ্নিত করা যায়নি। নিম্নলিখিত কারণগুলির ফলে এটি ঘটতে পারে:
অতীত পরিস্থিতি (যেমন, উড়ান বা জনসমক্ষে বক্তব্য রাখার খারাপ অভিজ্ঞতা, লিফটে আটকে যাওয়া, ছোটবেলায় কুকুরের কামড়, দুর্ঘটনা যার ফলে মৃত্যু হতে পারতো, ইত্যাদি)
পরিবারের সদস্যদের মধ্যে একই প্রকৃতির ভয়।
জিনগত কারণ।
চাপের মধ্যে আছেন এরকম মানুষ বা এংজাইটি ডিসঅর্ডারের রোগী।

ফোবিয়া বা ভয় রোগ কিভাবে নির্ণয় করা হয় এবং এর চিকিৎসা কি?

যদি কোন বস্তু বা পরিস্থিতি আপনার মধ্যে ফোবিয়া বা অত্যধিক ভয়ের উদ্রেক করে তাহলে প্রথম কর্তব্য হল বিষয়টি নিয়ে কারো সাথে আলোচনা করা। সে বন্ধু হতে পারে বা পরিবারের সদস্য। দ্বিতীয়ত, শান্ত হওয়ার কিছু প্রক্রিয়া (রিল্যাক্সেশন টেকনিক), যেমন যোগব্যায়াম, ধ্যান ও শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণের পদ্ধতির সাহায্যে আপনি দেহকে শান্ত হতে শেখাতে পারেন।

যদি পেশাদারি সাহায্য চান তাহলে আপনার চিকিৎসকের সাথে কথা বলুন। আপনার ভীতি এবং তার তীব্রতা নির্ণয়করণের পরে তিনি আপনাকে চিকিৎসা প্রণালীগুলি জানাবেন। অধিকাংশ ক্ষেত্রে ফোবিয়ার কোন চিকিৎসার প্রয়োজন হয় না। চিকিৎসা পদ্ধতিগুলো হল:
কাউন্সেলিং ও থেরাপির মাধ্যমে ধাপে ধাপে ভয়ের উৎসের মুখোমুখি হওয়া এবং সমস্যাটির সম্বন্ধে চিন্তাপ্রক্রিয়ায় পরিবর্তন আনা।
ভয়ের সঙ্গে সম্পর্কিত উদ্বেগের উপশমের ওষুধের ব্যবহার।
একই ফোবিয়ায় আক্রান্ত অন্যান্য মানুষদের সাথে গ্রূপ থেরাপি।
কগনিটিভ বিহেভিয়রাল থেরাপি।
যোগব্যায়াম ও ধ্যান জাতীয় রিল্যাক্সেশন টেকনিক।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

ইরানে দরীদ্রদের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতি বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:১৭



ইরানের ২০১০ সালে প্রবর্তিত 'টার্গেটেড ক্যাশ ট্রান্সফার' বা সরাসরি গরিবের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতিটি বিশ্ব অর্থনীতি ও সমাজবিজ্ঞানের ইতিহাসে অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে সাহসী পরীক্ষা হিসেবে স্বীকৃত। বিশ্বব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লিখেছেন কাছের-মানুষ, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৯


লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে

এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

×