somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুষারের দেশে আনন্দের এক একটা দিন.....ষষ্ঠদশ পর্ব

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুষারের দেশে একটা নতুন বছর আর কিছু শূন্যস্থান...

প্রকৃতিতে দেয়া-নেয়ার হিসাব সমান। ১৯৯৫ এ, সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়ে, সেই ডিসাম্বর মাসেই আনন্দ উপহার পায় একটা ডাইরী। তারপর থেকে বন্ধুর শুন্যস্থান আর মনের কথাগুলো বলবার একটা উপলক্ষ্য হয়ে থাকলো সেই ডাইরী। জন্মদিন, কিংবা পরীক্ষার ফলাফলের প্রত্যাশা, হোক না কোন অনিশ্চিয়তা, আনন্দের সবকিছুর সাক্ষী হয়ে থাকে ডাইরীটা। হোষ্টেলে এতো সাবধানতার উপায় ছিলনা বলে কখোনো কখোনো অন্য একটা ছোট ডাইরী কিংবা লেখার পাতায় ধরে রাখতো সময়গুলোকে। পরে জুড়ে দিত ডাইরীর সাথে স্কচটেপ অথবা আঠা দিয়ে। দেশের বাহিরে আসার পরও ডাইরী তার ছায়া সংগী হয়েই থেকেছে। আর রুমমেটরা বাঙ্গালী না বলে কোন ভয়ও নেই, পরেই থাকে টেবিলের উপর। কিন্তু এখন আনন্দ আর মনের সব কথা লেখেনা, ডাইরীর পাতা অনেক কম বলে- জায়গা সংক্ষিপ্ত, তাই মূল্যবানও। হয়তো জীবনটার মতোই, দিন যত যাচ্ছে, সময় তত কমে আসছে, তাই হয়তো এই অল্প সময়টাও খুব মূল্যবান। আবার সেই মনটাও নেই, কিংবা মনটা আছে কিন্তু ব্যপ্তি এতো বেশি যে, গভীরতা কমে গেছে হয়তো।

ডাইরীর পাতায় বছরের শেষদিনটায় লিখতো দেনা-পাওনার হিসাব। কি পেল, কি হারালো। আর আগামীতে কি পাবে তার জন্য খালি জায়গা। বছরের বিভিন্ন সময়ে সেই জায়গাগুলো ভরে উঠতো শব্দের সমারোহে।

থাকতো অনিশ্চয়তা, থাকতো ভয়। প্রতিবারই ভাবতো, হয়তো এই পাতাটা আর শেষ হবেনা, হয়তো আগামী পহেলা জানুয়ারী কিংবা পহেলা বৈশাখে নতুন কোন পাতায় লেখা হবেনা....আরো অনেক কিছু। যেমন যান্ত্রিক লেখার পাতায় ভরেছিল গতবছরের একটা ব্লগের পাতা।

কেনজানি, আজ কোন কিছুতেই আগ্রহ হচ্ছেনা, অফিস থেকে ফিরে লেপটপের সামনে কেবলই বসে থাকা আর দীর্ঘ শ্বাস ফেলা ছাড়া আর কোন কাজ করতে মন চাইছেনা। মনটা ভালো নাই, তাই হয়তো কোন কাজেও মন নেই। নিজের আপনজনেরা এখনও ঘুমের দেশে। ভালোবাসার- ভালো লাগার মানুষদের বিরক্ত করতে ইচ্ছে হচ্ছেনা, হয়তো করা যাবেও না।

এই ক্রিসমাসের বন্ধটা আনন্দ কাজ করেই কাটিয়েছে। কারনটা সঞ্চয় বাড়ানোর চাইতেও সময় পার করে দেয়ার উপলক্ষ্যই বড়। ক্রিসমাসের আগে আর পরে মিলিয়ে দুইসপ্তাহে মোট ১২৫ ঘন্টার কাজের সিডিউল। এই সময়টায় কেবল গুটিকতক খাবারের দোকান, হালপাতাল আর বৃদ্ধাশ্রম নিয়মিতভাবে চলে। তাই অফিসের বন্ধের সময়টার জন্য আগে থেকেই কাজের কথা মাথায় রেখে আনন্দ পুরোনো দুইটা কাজের জায়গায় জানিয়ে রেখেছিল।

আনন্দ যখন পাশ করে, প্রথম মাসটা কেবল ভালো জবের জন্য চেষ্টা করছিল। সাধারন বাঙ্গালী সংস্কৃতি আর সমসাময়িক কাছের মানুষদের আচরনের কারনেই হয়তো ফুট সার্ভিস কিংবা ছোটখাট কাজের কথা ভাবতেও পারেনি। দুমাস পার হবার পর যখন সব সঞ্চয় শেষ হবার পথে, তখন একদিন এক প্রফেসর হঠাৎ বলে ফেলে, উনি অনেক ভাগ্যবান ছিলেন যে পাশ করার পরেরদিনই একটা কফিশপে কাজ পেয়ে গিয়েছিলেন। আনন্দের মনে হলো, উনি যেন আনন্দের মানসিকতা বুঝেই ইংগিত দিলেন। পাশ করা একটা স্টুডেন্ট মানেই যে সে অনেক উচুদরের কাজ ছাড়া আর কিছু করতে পারবেনা এটা ঠিক না, এখানে কাজ মানে কেবলই উপার্জন, সম্মান-অসম্মান বলে যে শব্দগুলো আছে তা মানুষের নিজের মাঝে, কাজের উপর না। মনে মনে বললো, একজন প্রফেসর মানে কেবল লেখাপড়ার সুপারভিশান করা না, ছাত্রকে সঠিক সময়ে একটা পথ দেখানোও বটে। ধন্য আমি, যে কিনা পেয়েছি ভক্তি করবার মতো শিক্ষক, পেয়েছি বাবার মতো সম্মান আর ভালোবাসবার মতো পথপ্রদর্শক।

হয়তো আসছে যে বছর, তা নিয়ে আসছে নতুন কোনদিক। খুলে যাবে জীবনের কোন নতুন দরজা, দেখা মিলবে নতুন দিগন্তের। হয়তো পুরোনো
অনেক চেনা মুখ দুরে সরে যাবে, কিংবা আমিই সরে যাবে অনেক দুরে, কোনদিন হয়তো আর দেখা হবেনা অগাধ ভালোবাসার এই সব ভীনদেশী মানুষগুলোর সাথে, যারা সহজ করে দিয়েছিল চলার পথ, কিংবা বাতি হাতে দাড়িয়ে ছিল অন্ধকার পথের ধারে। কখোনবা ভালোবাসায় জড়িয়ে ধরে ছিল আমার আনন্দ উজ্জাপনে, কষ্টের দিনে মাথায় হাত রেখেছিল পরম মমতায়।

জানিনা, কোথায় কি অপেক্ষায় আছে আমার। নাকি অপেক্ষার শেষ সব কিছুর। প্রকৃতি হয়তো হাসছে আমার কথা ভেবে, ভাবছে "বোকা মনুষ্য"- যার পরের মুহূর্তের কোন নিশ্চয়তা নেই, সে কিনা চিন্তা করছে ভবিষ্যতের। না, আমি ভবিষ্যত নিয়ে চিন্তা করিনা, চাইছি - না পাওয়ার মাঝে নিজের ভূলগুলো খুজতে আর পাওয়ার কাছে কৃতজ্ঞতা জানাতে।

হ্যা, ২০১২। ধন্যবাদ তোমায়। তুমি দিয়েছো অনেক। বিচিত্র অভিজ্ঞতার ভান্ডার, অনেক ভালোলাগা আর নতুন কিছুর সাথে পরিচয় হবার সুযোগ, এই তুষারের দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অনেক ভালোবাসার খোজ পাওয়া, আরো অনেক কিছু। বৈচিত্রে ভরা একটা বছর।

ঠিক যেন, ২০১২এর শেষ চাঁদটার মতোই। সকালে সারে পাঁচটায় বাসা থেকে বের হয়েই চোখে পরলো, তুষারে ডাকা গাছটার ফাকে বিশাল বড় চাঁদটা। রূপে যেন অসাধারন, মেলে ধরেছে নিজেকে সূর্যোদয়ের আগে কেবল প্রভাতের অল্প আলোয় , স্বল্প সময়ের জন্য। কিন্তু আমি তখন ব্যস্ততায় তাকে কেবল সাধুবাদ জানাতে পারলাম, বিদায় জানালাম সংক্ষিপ্তভাবে। সাথে থাকা ক্যামেরাটা বের করে তাকে চিরদিনের জন্য ধরে রাখবার মতো সময়টুকুও আমার ছিলনা। খানিকবাদেই দেখলাম, সে আমার কাছ থেকে বিদায় নিয়েছে আমারই অগোচরে, আমারই অবহেলায়।

আর সামনে দাড়িয়ে আছে সূর্য, আকাশ লাল করে। দিগন্ত জোড়া আলো নিয়ে ভালো লাগার সাথে সাথে, যা ভীতিকর আগামীর অনিশ্চয়তাকেও স্পষ্ট করে দেবার আশংকা নিয়ে আমার সামনে মেলে ধরেছে বছরের শেষদিনটা ।

বিদায় ২০১১।
----------------------------------------------------------------------------
*হ্যা, বদলে গেছে অনেক কিছু। প্রিয় বন্ধু-সাথী আজ অনেক দুরে। আর * * আমি অনেক কাছে, নিজের পরিবারের। হয়তো পরিবারের কাছাকাছি* *থাকতে চাইবার জন্যই আজ আমার এই জায়গায় দাড়িয়ে থাকা।যদি তাই* * হয় , হোক। আমার কোন অভিযোগ নেই। অভিযোগ নেই, আমার বন্ধুর* * আশা পুরনের আনন্দে। ২০১৩ আমায় অনেক দিয়েছে। সুখ-দুঃখ, মান * * কিংবা অপমান।কষ্ট-ভালোলাগা।বিচ্ছেদ কিংবা আলিংগন।সব পেয়েছি।* * হয়তো ২০১৪, অনেক দেবে, কিংবা কেড়ে নেবে। জানিনা, কি হবে। তবে*
*আশাবাদী, শেষ মুহূর্ত পর্যন্ত। উপভোগ করে যেতে চাই, প্রতিটা ক্ষণ।*

******************স্বাগতম ২০১৪*********************** । । ।
। ।
। ।
----------------------------------------------------------------------------
সব সময় জায়গা রাখি ডাইরীর পাতায়, আজ রাখলাম আমার যান্ত্রিক এই লেখার পাতায়। জানিনা কি লিখবো আগামীতে, লিখতে পারবো কিনা।
স্বাগতম, ২০১৩।


লেখাটা শেষ করলাম আজ, ২রা জানুয়ারী, বেলা ১টায়।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×