তাপমাত্রাটা আসলে খুব বেশি খারাপ না...
বাবা মায়ের দোয়াতেই বলতে হবে আজকে কোমড়ের হাড্ডি ঠিকঠাক মতো আছে। সকালে ক্যাম্পাসে যাবার জন্য, বাসা থেকে বের হতেই ধপাস্ করে বিশাল একটা রুই মাছ ধরে ফেললাম তুষারের মধ্যে। কিছু বুঝে উঠবার আগেই আমার পরশী জ্যাক (বিশাল কুত্তা) ডাকতে শুরু করলো, কাচের জানালার ওপাশ থেকে। তাকিয়ে দেখলাম ওভার কোটের পকেট খালি করে সব জিনিস শুভ্র তুষারে গড়াগড়ি খাচ্ছে আমারই সাথে। ভাবলাম বাঙ্গাল, বন্যার দেশ থেকে আসছিস এতো দিন হয়ে গেল, তবু অভ্যাস বদলালো না। কোনদিনই ধীরে সুস্থে বাসা থেকে বের হওয়া আর হলো না, তাই তো বরফ জমা সিড়িটা তুষারে ঢেকে যাওয়ায় দৌড় দেবার খেসারত দিতে হলো পিছলা খেয়ে।
পরে তুলে রাখলাম কিছু ছবি, ধরে রাখতে চাইলাম কিছু সময় স্মৃতির পাতায়।
সাথে আগের তোলা কিছু ছবি...।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



