somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার প্রেমে আমি পাগল

১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনার প্রেমে আমি পাগল

১।
হাশর-নসর খোয়াই আমি ঘর ছাড়ি
দেওয়ানা বন্দের বাড়ি সাততাড়াতাড়ি।।
অভাগার ঠাঁই যদি ন’ থাকে নসিবে
বঁধুভাবে বারামে ঠাকুর বসিবে।।
জিন্দেগি বরবাদ হয় ন’ থাকিলে প্রেম
জীবনে পরম মিশে হয় রাধা-শ্যাম।।
আমি বন্ধু ভাবে ভাবে স্মরণে ত্বরণ
কাল কেটে গেলো দোস্ত ন’ পাই নিরজন।।
ভ্রমর-বিজন ক্ষণে গুঞ্জনের গুঞ্জায়েশ
আতপ উত্তাপ বন্ধু হৃদয় বিদেশ।।
২।
ফুলের বাগানে দেখি মজনু বসে আছে
তার পাশে বকুলেরা ঝড়ে ঝরেছে।।
সারাটা শরীর তার ফুলের ফুলকি
অঙ্কিত সারাটা দেহে ফুলেল উল্কি।।
এসব খচিত চিহ্ন ছাড়াও চিনি
চোখ তার ছায়াময় [চিরচেনা] দিব্যজ্ঞানী।।
৩।

ব্যাধির দিকে তীর তাক করে হাসে ব্যাজ, নিজ পরিবেশ
আমি তো জপে ধ্যান স্নিগ্ধ নিস্তেজ, [তবু] ভূষণে বিশেষ।।
কোন ভাবে কোন মতি, কার কতো তেজ; পাগলা জ্যোতি
আমি যে শৈশবে ছিলো আমার, এখন আমি আত্মআরতি ।।
সব জেনেছি, হয়ে ভাবভোলা, শুধু চারচোখা চুলা
আগুনে উতালা, আজি শাদি হবে, শিখা আর দুলা।।
গুণধর স্বামী! ছিনাল চিহ্ন খোঁজে দেহের অরণ্যে
আমি তো বৈতাল কালে সর্পমন্থনে, নিজে সদা ভিন্ন অভিন্নে।।
আমি আবিয়াতা নারী [অবিবাহিত] দাহ্য অপ্সরী
ছিনাল বাতাসে আমি অনন্ত বৈশাখের ঘুড়ি।।



৪।

মেঘের বোঁটা পুষ্ট হলে মেঘা তলব করি, আমি ভাবের ব্রাত্যক্ষণ [ কোন কালে যে কাল নাই]
কোলাহলে ফের পেয়ে যাই; কালকাকলি, আমার জনমদুখী মন।।
আমার রসের ধারা খেঁজুর গাছে, উচকপালে আকাশ নাচে
আমার রসের ধারা, গাড়িয়ালের গামছাভরা স্মৃতির ঘামের সুবাস ধাঁচে… [নাচে এবং শীতল যে হই উষ্ণ নিঃশ্বাসে]
আমার কাছে তত্ত্ব তালাশ, আমার আছে ব্যাধির বিলাস
জানা যে হয় প্রাণের অন্তকরণ, আমার আছে সাধের নিবাস
গোলাপ ফুটে, গোলাপ ফুটে, আভায় আভায় গোলাপি গাল
ক্ষেতের ফসল বিনাশ মূর্খ গোঁত পয়মাল।।

গোত্র ছেড়ে স্বাধীন হলে চক্রে পড়তে হয়
এই দুনিয়া এখন তো আর বাসের জন্য নয়।।

৫।

আমার গাঁয়ের দুরকী বনে খুনরা এসে প্রথম থামে
সব খুনীরা খুনের পরে জীবন যাত্রার কোন জংগমে।।
তার দেখা পাই জংশনে, খুন করে নাই জ্যোৎস্না রাতে …।।

৬।

হুইসাল, টংঘরে, পয়মাল তাড়াবো
বিনষ্ট ফসলের জন্য বিনিদ্র…।।
ড্রাম, ট্রাম্প্যাট বাজে, সবাই সেজেছে নানা সাজে
যেখানে যেখানে সব রাজন বিরাজে
বাজে অন্তকরণে, সেখানে বিধবা ঢোল কী বোল দেবে, স্বামী তার রক্ষিতা
কামশ্রীর প্রেমে।।

হুইসাল অন্ধকারে, খেদাবোম খেদাবো
হাতীবান্ধা এতো সহজ নয়, আছে মাহুতের ভয়
দুনিয়া দুনিয়া, তুমি আমারই বাল্যপ্রেম, তুমি তো কেবলই নও মৃম্ময়

প্রতিমা গড়ানো হয়, চিন্ময়-মৃম্ময়, প্রাণ ও শিল্প প্রতিবেশী
প্রাণ যদি পর হয়, আমার অলীক ভয়, নিজের রাজ্যে আমি পরদেশী।

মোমিনের জিকির

১।
স্বর্ণলতার টানাপোড়েন বুনতে বুনতে দিন কেটে যায়
ফুল ফুটেছে আশালতায়, বিনাশী কাল বিহনে ধায়
শনালু রঙ বঁধূ আসেন ভাবন-ভুবন তাল কেটে যায়
ছত্রে-খন্ডের অখন্ডতায় পাঠ করি কাল কুপির শিখায়।।
মোহনাশের কালে আমি নাম ফেলে রূপ জপ করি
২।
বীজ খোরাকি, বীজ খোরাকি কার্তিকের কাতিকছানি
খুন করেছি ক্ষুধা আমি, চৈতে বৃষ্টি অভিমানী।।
রস-রসনা, কামকামনা, মৈথুনের হ্রেষাধুনে রসবতী
মেঘে মেঘে ব্জ্রবচন গর্ভ ঘটে খাস দুনিয়ায়
খালাস করি, খালাস করি, আমার মিলন তোমার সীমায়।।
৩।
[অনুরাগই অর্জুন]
অনুরাগে অনুরাগে কালির মুখ যে লাল হয়ে যায়
দেহচক্রে বাণ উতালা সুরসোনালি ঊর্মিধারায় ।।
কোন বিরাগে বীণ বেজে যায় নাগিনী আজ আতুড়ঘরে
মনভেরী আজ ডাকে শুধু আমার কান্তি কাল প্রতিমায়
কেমন তুমি নয়ন আঁকো, নেত্রকলি, নয়নতারা দিব্যবিভায়।।


৪।
লাল লেলিহান দিন এসেছে, লাল-কালিমায় কলংকময়
বিদ্যা বলে প্রেম করেছি, জান রেখেছি প্রাণের ছায়ায়।।

৫।
[বস্তুজগত রুপ সম্পর্ক অর্থে বিভিন্ন ও রূপান্তরিত]
ছোট ছড়ায় ঝড় এসেছে রুপরুদ্র- স্রোতস্বিনীর খোঁজ পেয়ে যায়
রূপের মায়ায় স্বরূপ আমার, অরুপ দেখে আঁতকে উঠি

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×