কিশোরী ( রিপোস্ট )
২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এখন তোমার অরুন দিনের শুরু
এখন তোমার অনেক গোপন কথা
এখন তোমার হৃদয় উড়ু উড়ু
দুই চোখেতে লাজুক চঞ্চলতা
এখন তুমি জানবে অনেক কিছু
জেনে হবে বিস্ময়ে বিস্ময়
এখন তুমি নিজের কাছে নিজে
ভীষণ রকম ঘৃনা এবং ভয়
এখন তুমি নিজের প্রতি নিজে
অনর্থকও অধিক সচেতন
এখন তোমার আয়নাতে মুখ দেখা
এখন তোমার রয়না ঘরে মন
এখন তুমি মায়ের শাসন বারণ
যখন তখন নানান অনুযোগ
এখন তোমার প্রেমের উপন্যাসে
একটুখানি বেশীই মনোযোগ
এখন তোমার বাবাতেও ভয়
মায়ের কাছে অনেকখানি খোলা
এখন তোমার হৃদয় শরীর জুড়ে
যায় দুলে যায় অচিন নাগর দোলা
এখন তোমার কন্ঠে গানের সুর
এখন তুমি তরুন কবির লেখা
এখন থেকে এটুক বুঝে নাও
পৃথিবীতে তুমি ভীষণ একা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন