নিবেদনে তিন
২২ শে জুলাই, ২০০৯ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাসে লেখা কবিতা [এক]
দেখো মানিকগঞ্জের আকাশ কী নীল
দেখো রৌদ্রোজ্জ্বল গাড়ি
কেমন সেতু-পারাপারে রত
তিনজন বোটানির ছাত্রী
বাস থেকে নেমে গেলে
ম্লান হলো চতুর্পাশ
মাইলপোস্টগুলো হলো বিরহের সারি
[দুই]
লতাগুল্মের ঝোপে ফুটে থাকা গৈরিক ফুল
শ্যালো-ইঞ্জিনের শব্দে কাঁপে
স্পিডব্রেকারে উঠে যায়
কোন ক্রুদ্ধ বাসের চাকা
হায় পার্বতীনগর
গলে পড়ে ঢলে পড়ে
তাবৎ
বিরহের উত্তাপে
[তিন]
নৈশ নৈশ পথ
রুবিনা আক্তার
তোমার সিঁথির মতো সরল শুয়ে আছে
আরিচার মহাসড়ক
ভ্রমণজনিত ক্লান্তি
নাকফুল
আমি দেখি
তারার বিস্তার
বিরহসুন্দর চাঁদের দিকভ্রান্তি
------------
আন্দালীব
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ...
...বাকিটুকু পড়ুন
শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে...
...বাকিটুকু পড়ুন