somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি কোনোদিন আমায় ভুলে যাও (if you forget me)- পাবলো নেরুদা

২৪ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মূল কবিতাটি পাবলো নেরুদার লেখা। স্প্যানিশ থেকে ইংরেজিতে অনুবাদ করেন ডোনাল্ড ওয়ালশ। ইংরেজি থেকে কবিতাটি বাংলায় অনুবাদ করেছি আমি।
*************************************

তুমি যদি আমাকে ভুলে যাও,
শুধু একটা কথা মনে রেখো।
তুমি তো জানো-
যখন আমি পূর্ণিমার স্বচ্ছ চাঁদের দিকে চাই,
কিংবা অলস বসন্তে জানালা পাশের
গাছটির লালচে ডালের দিকে,
অগ্নিকুন্ডের পাশে যদি ছুঁই ভঙ্গুর ছাই
কিংবা কুঁকড়ে যাওয়া পোড়া কাঠ-
সবকিছু আমাকে তোমার কাছেই ফিরিয়ে নিয়ে যায়।
যেন সব আলো, সব গন্ধ, আমার পুরো অস্তিত্ব
ঢেউয়ে ঢেউয়ে আমাকে ভাসিয়ে নিয়ে যায়
প্রতীক্ষায় অপেক্ষমান তোমার বুকের কাছে।

আমাকে যদি আর ভালো না বাসো,
তবে আমিও তোমায় ভালোবাসবো না আর,
ধীরে ধীরে ভুলে যাবো তোমার কথা।
যদি কোনোদিন হঠাৎ আমাকে ভুলে যাও-
তাহলে আমাকে আর খুঁজতে যেও না,
কারণ- সেদিন আমিও তোমায় ভুলে যাবো।

আমার এ জীবন, এ বিপ্লব,
বাতাসে উড়তে থাকা আন্দোলনের ব্যানার
যদি বড় দীর্ঘ মনে হয়,
যেই সৈকতে আমার হৃদয়ের নোঙর ফেলেছিলাম
তার তীরেই যদি আমায় ফেলে চলে যাও-
মনে রেখো- সেদিন, সেই সময়
আমি দুহাত খুলে তোমায় মুক্তি দেবো।
ভেসে যাবো অন্য কোনো অজানার উদ্দেশে।

কিন্তু যদি প্রতিদিন প্রতি মুহুর্ত তোমার
কাটে আমার প্রতীক্ষায়,
যদি মনে হয় তুমি শুধুই আমার জন্য
যদি প্রতিদিন কোনো ভালোবাসার ফুল
তোমার ঠোঁটে আমায় খোঁজে-
হে প্রিয়তমা আমার,
তোমার বুকের সেই আগুন
আমার বুকেও জ্বলে সমান উত্তাপে,
সে আগুন কখনো নেভেনা,
যতটুকু ভালোবাসো আমায়,
ঠিক ততটুকুই তোমায় ভালোবাসি আমি
যতদিন বাঁচবো আমরা-
ততদিন আমাদের প্রেমও বেঁচে রবে
যদি সেই প্রেম আঁকড়ে ধরো-
দু’বাহুর মাঝে আমায় পাবে,
কারণ- আমিও সেই একই প্রেম আঁকড়ে ধরে রাখি।

মূল- পাবলো নেরুদা
অনুবাদ: Donald S. Walsh

If You Forget Me
I want you to know
one thing.

You know how this is:
if I look
at the crystal moon, at the red branch
of the slow autumn at my window,
if I touch
near the fire
the impalpable ash
or the wrinkled body of the log,
everything carries me to you,
as if everything that exists,
aromas, light, metals,
were little boats
that sail
toward those isles of yours that wait for me.

Well, now,
if little by little you stop loving me
I shall stop loving you little by little.

If suddenly
you forget me
do not look for me,
for I shall already have forgotten you.

If you think it long and mad,
the wind of banners
that passes through my life,
and you decide
to leave me at the shore
of the heart where I have roots,
remember
that on that day,
at that hour,
I shall lift my arms
and my roots will set off
to seek another land.

But
if each day,
each hour,
you feel that you are destined for me
with implacable sweetness,
if each day a flower
climbs up to your lips to seek me,
ah my love, ah my own,
in me all that fire is repeated,
in me nothing is extinguished or forgotten,
my love feeds on your love, beloved,
and as long as you live it will be in your arms
without leaving mine.
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×