somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারত, বাংলাদেশ, ফেলানী

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারত সরকারের কাছে বাংলাদেশের অনেক দায়ঠেকা আছে, কথা সত্য। তবে ভারত সরকারেরও বাংলাদেশের কাছে দায়ঠেকার অভাব নেই। ভারত এই অঞ্চলের অন্যতম পরাশক্তি। পাকিস্তানের সাথে তাদের খুনসুটি লেগে থাকলেও ওদের একমাত্র প্রতিদ্বন্দী চীন। এবং ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য প্রথমত ভারত এবং বাংলাদেশের মিলিত ভূখন্ড এবং সমুদ্রসীমায় ওদের আধিপত্য বজায়ে রাখা জরুরী।

ম্যাপ দেখলেই বোঝা যায়- বাংলাদেশ সরকারের কিছুমাত্র অসহযোগিতায় ভারত চীনের কাছে অরুনাচল প্রদেশ হারাতে পারে। তার সাথে এক লহমায় বিচ্ছিন্ন হতে পারে পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সাথে কেন্দ্রের যোগাযোগ। এছাড়া ভারতের বিভিন্ন সীমান্তে যেসব বিচ্ছিন্নতাবাদী শক্তি তৎপর আছে, তাদের বাংলাদেশে কোনো স্থান নেই। বাংলাদেশের ভেতর দিয়ে ওরা যাতে অস্ত্র পাচার করতে না পারে, কিংবা ভারতে অপরাধ করে বাংলাদেশে লুকাতে না পারে- সেটা নিশ্চিত করতে বিজিবি অত্যন্ত তৎপর। বিজিবি যেন সবসময় এতটাই তৎপর থাকে- সেটাও ভারতের একান্ত কাম্য।

ভারত থেকে বিনা শুল্কে যে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ীসহ অন্যান্য পোশাক, কসমেটিকস, যন্ত্রাংশ, মাদকদ্রব্য এমনকি গরু-ছাগল বাংলাদেশে প্রবেশ করে- সেগুলো সম্পূর্ণভাবে রুখে দিলে আমাদের দেশীয় শিল্পই বিকশিত হবে। দেশের টাকা দেশেই থাকবে। এবং ভারতীয় অর্থনীতি ১৬ কোটি কাস্টমার হারাবে।

বাংলাদেশ ছোট্ট দেশ, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী যথেষ্টই শক্তিশালী। সীমান্তরক্ষায় তাদেরকে ব্যবহার করা হয় না দেখে তারা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আফ্রিকায় গিয়ে যুদ্ধ করে। শান্তিরক্ষা বাহিনীর প্রায় অর্ধেকই বাংলাদেশী সেনা দিয়ে গঠিত। ভারতও চায়না যে বাংলাদেশ সীমান্তে সেনা মোতায়েন করা হোক। চীন এবং পাকিস্তান সীমান্ত রক্ষায় তাহলে তাদের যথেষ্টই অসুবিধায় পড়তে হবে। বিএসএফ দিয়ে তো আর কাশমীরের অপারেশন চালানো সম্ভব না।

মোদ্দা কথা হলো: ভারত এবং বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা না থাকলে এই দুটি দেশেরই অনেক অবাঞ্ছিত অসুবিধায় পড়তে হবে। বিগত চল্লিশ বছর ধরে আমরা ভারতকে দিয়েই গেছি। ট্রানসিট, শুল্কমুক্ত রপ্তানী, সীমান্তে অস্ত্র চোরাচালান এবং সন্ত্রাস দমনে সহায়তা, ইত্যাদি ইত্যাদি। সবচেয়ে বড় কথা- আমরা কখনোই চীনের প্রতি খোলাখুলি বন্ধুতার হাত বাড়াইনি ভারতের সংবেদনশীলতার কারণে। এর বিনিময়ে ভারত আমাদের দেশের অবৈধ অনুপ্রবেশকারীদের ‘শুট এট সাইট’ না করে আন্তর্জাতিক আইনের অধীনে বিচার করবে- এতটুকু আমরা প্রত্যাশা করতেই পারি। আমাদের ফরেন পলিসি যদি কিছুটাও শোধরানো যায়, আমাদের রাজনৈতিক নেতাদেরকে যদি একটুও সোজা করা যায়- তাহলে অনেক কিছুই বদলাতে পারে চোখের নিমেষেই। ১৪২ নম্বর রোডের ‘ফেলানী সড়ক’ নামকরণের মধ্য দিয়েই যাত্রা শুরু হোক।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×