প্রথমত, কোনো নারীর সম্ভ্রম রক্ষার জন্য তাকে নেকাব পড়তে হবে, অর্থাৎ মুখ ঢেকে চলাফেরা করতে হবে- এটা আমি বিশ্বাস করিনা। তবে কেউ নেকাব পড়তে চাইলে সেটা একেবারেই তার ব্যক্তিগত ব্যাপার।
দ্বিতীয়ত, নেকাব পড়ার কারণে একজন লোককে চেহারা দেখে সনাক্ত করা অসম্ভব। এমনকি- সে পুরুষ না নারী সেটাও বোঝা অসম্ভব। এবং একজন unidentifiable মানুষ অবশ্যই একটা সিকিউরিটি থ্রেট।
তৃতীয়ত, কেউ যদি নেকাব পড়েই ভার্সিটিতে আসা এবং ক্লাস করায় দৃঢ়প্রতিজ্ঞ থাকে, তাহলে তাকে জোর করে নেকাব খুলতে বাধ্য করাটা কখনোই মেনে নেওয়ার মত না। এই সমস্যা সমাধানের জন্য প্রতিটা চেকপয়েন্টে নারী সিকিউরিটি এবং নেকাব-পরিহিতাদের নেকাব খুলে চেক করার জন্য এনক্লোজড চেকিং রুম থাকতে পারে। কর্তৃপক্ষ যদি এসব না করে নেকাব নিষিদ্ধ করতেই বেশি আগ্রহী হয়- তাহলে সেটা ওই ছাত্রীকে ভার্সিটিতে ভর্তি করার আগেই খোলাসা করে নেয়া উচিত ছিলো। এখন মাঝপথে এসে তাকে নেকাব খুলতে বলা অযৌক্তিক।
সবশেষে, নেকাব পড়ে আসার জন্য কাউকে ভার্সিটি থেকে বের করে দেওয়ার অধিকার ভার্সিটি কর্তৃপক্ষের নাই। নেকাব পড়া নিশ্চয়ই নকল করা কিংবা ইয়াবা খাওয়ার মত বড় অপরাধ না। ইন ফ্যাক্ট, নেকাব পড়াটা অপরাধই না। এই জিনিসটাকে কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত ছিলো যেটা তারা করতে ব্যর্থ হয়েছে। এবং তাকে ভার্সিটি থেকে বের করে দিয়ে বাংলাদেশের একজন নাগরিকের সাংবিধানিক অধিকার খর্ব করেছে।
এক্সট্রা মন্তব্য: নোটিশে নেকাব এবং ফেসিয়াল মাস্কের পাশাপাশি মিনিস্কার্ট, হাফপ্যান্ট এবং থ্রি কোয়ার্টার প্যান্ট নিষিদ্ধ করা হয়েছে- সেটা কি কেউ লক্ষ্য করেছেন?
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




