somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার স্ত্রীর চিঠি (নাজিম হিকমত)

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয়তম,
আমি তোমার আগেই চলে যেতে চাই।
আচ্ছা, তোমার কি মনে হয়,
আমি যদি তোমার চেয়ে বেশিদিন বাঁচি-
মৃত্যুর পর তোমাকে আবার খুঁজে পাবো?
আমার তা মনে হয় না।
তাহলে সেই ভালো- আমি আগে মরে যাবো;
তুমি আমাকে কবর দিও না
আমার শরীরকে দাহ করে ছাইগুলো জমিয়ে রেখে দিও
একটি কাঁচের পাত্রে; ফায়ারপ্লেসের পাশে।
স্বচ্ছ কাঁচের, যেন ভেতরে তুমি আমায় দেখতে পাও...
দেখতে পাও আমার আত্মত্যাগ-
আমি তো মাটিতে মিশে যাইনি তোমাকে ছেড়ে
মরে গিয়ে আবার ফুল হয়ে জন্ম নিইনি-
ছাই হয়ে তোমারই কাছে রয়ে গেছি চিরকাল।
তোমার যখন মৃত্যু হবে, তুমিও এসো আমার পাশে;
একই পাত্রের ভেতর। আমরা দু’জনে আবার পাশাপাশি-
তোমার ছাই, আমার ছাই- একসাথে;
যতদিন আমাদের কোন আনমনা বৌমা
কিংবা দুরন্ত কোনো শিশু আমাদের ছুঁড়ে ফেলে না দেয়...

কিন্তু ততদিনে আমরা মিলেমিশে একাকার হয়ে যাবো।
আবর্জনার আস্তাকুঁড়েও কেউ আমাদের আলাদা করতে পারবে না।
আমরা একসাথে মাটিতে ফিরে যাবো।
যদি কোনদিন সে মাটির ওপর কোন বুনো গাছে
একজোড়া বুনোফুল ধরে, তার একটা হবো আমি, আরেকটা তুমি।

আমি হয়তো এখনই মরে যাবো না।
মৃত্যুর আগে আমি তোমার কাছে আরেকটা সন্তান চাই।
আমার মধ্যে এখনও জীবনীশক্তি অফুরন্ত।
আমার রক্ত এখনও উষ্ণ।
আমি আরো অনেকদিন বাঁচবো- তোমার সাথে।
আমি মৃত্যুকে ভয় পাই না, তবে আমার শেষকৃত্যের প্রতি
কোনো আগ্রহ নেই,
কিন্তু হয়তো মৃত্যুর আগে সবকিছু বদলে যাবে।

আচ্ছা, তুমি কি কোনদিন জেল থেকে ছাড়া পাবে না?
আমার মন বলছে, হয়তো শিগগিরই ছাড়া পাবে তুমি,
হয়তো...

মূল: নাজিম হিকমত
অনুবাদ: আম-আঁটির ভেঁপু
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×