somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোকারা সত্যিই একা !

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনের অলিতে-গলিতে সোম অনেক ঘুরেছে, শুধু তাই নয় ফাঁদেও পড়েছে। সব থেকে জোরালো ফাঁদ - আসে নী-র-বে যায় স-র-বে। বলে না চুপকে সে ...।

শুধু যাবার সময় বুঝিয়ে দিয়ে যায় - আমার যাবার বেলায় পিছু ডাক..। কিন্তু কেন???

কিসের ডাক?? কেনই বা ডাক???

এই সময় কালে নিউজ পেপার, অন্লাইন সোশাল নেটওয়ার্কিং, অথবা অন্য কোনোও মাধ্যমে সকলেই বলে চলেছি নারী-পুরুষ ভেদ কিছুই নেই। সোমের খুব জানতে ইচ্ছে করে - সত্যিই কি কিছুই নেই!!! যদি নাই থাকল এত কথার দরকারটা কি???

বোঝে না, সত্যিই বোঝে না সোম। আমরা কি সকলেই যে যার দৃষ্টিভঙ্গি অন্যের ওপর চাপিয়ে দিতে চাই?? সেটাই সব থেকে বড় প্রশ্ন। চিন্তায়-চেতনায় সোম মাঝে মাঝেই বোধ করে সে এগিয়ে, আবার সময়ে-সময়ে মোহিনী নারীর সৌন্দর্য্যের ফাঁদে পড়ে ভাবে চিন্তা-চেতনা সব নিমেষে ধুলিস্যাৎ। সত্যিই ভারী আজব এই মন। আমরা চাই-বা না-চাই মন আমাদের নানান প্রলোভনের মাঝে ফেলবেই। অনেকে বলবেন প্রলোভন, কেউ বা বলবেন প্রকৃতির নিয়ম এটা নিয়ে বেশি না ভাবা ভাল।

সোম নাম রেখেছে আলগা চটক, সামনে এলেই সারা শরীরের আগুন জ্বলে। মন বিদ্রোহ করে। অনেকবার বোঝার চেষ্টা করেছে সোম চেষ্টা করেছে মনকে বোঝাবার। ফল - নীরব প্রেম। ফলাফল - না জানাই ভাল।

সোমের স্বভাবটাই প্রেমে পড়ার। সেই কোন ছেলেবেলায় কো-এড অথচ নারী-পুরুষ তফাৎ কাটে নি। বড় হলে বোঝে শুধু মন নয় শরীরও জাগে। শরীর ডাকে শরীরি নিয়মে। তার ডাক এড়ানোর সাধ্যি সোমের কই!! সব পেরিয়ে স্পিরিচ্যুয়ালিটি এসেছে, কিন্তু মন কি তার বাঁধন মানে!! বাতাসের খবর বাতাসই রাখে - তার পরিবর্তন শুধু ঋতু পরিবর্তনই নয়, মনেরও সাধ বদলায়। সাধ্য কি আমাদের সাধ কে বাধ সাধে!!

শরীর জাগলে শরীরের নীরব দর্শক হওয়ায় বাঞ্ছনীয় মনে করে সোম। অনেক ভেবেছে, সহজ উপায় বের করার, কিন্তু কিভাবে ?? প্রতিনিয়ত বয়ে যাওয়া এই সীমাহীন চেতনার মাঝে কিকরে বন্ধ করা যায় ইনটেক-আউটটেক-এর খেলা??

সব তত্ত পেরিয়ে দেহতত্তে মজেছে এখন সোম। সেই কোথায় কবে বালতির ফুটো বন্ধের খেলা শিখতে গিয়ে বালতিটাই হারিয়ে ফেলেছে টের পায় নি। এখন বোঝে বালতিটার বোধ না থাকলেই সব সমস্যার শেষ - অর্থে বালতি থেকেও নেই!! ব্যাস আর কোনোওদিনও পা রাখে নি কোথাও।

সেই কোন ছোট্টবেলায় শোনা কথা - একা বোকা। পরে বড় হলে সোম শোনে-জানে-বোঝে - বোকারা সত্যিই একা!
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×