
আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর সাথে বীরত্ব দেখায়।
একদিন যে ভালোবাসতো-
সে এখন অবহেলা করে,
হয়তো ঘৃনাও!
ঝগড়া করতে পারি না, ইচ্ছেও হয় না,
সব ভুলভাল কাজ করেছি অতীতে!
আজকাল ভীষণ ভীষণ ভয়ের স্বপ্ন দেখি!
যেন আমি বুড়ো হয়ে গেছি, জীবনীশক্তি ফুরিয়ে গেছে।
একজন পুরুষের কাছে,
এক নারীই তো সর্বস্ব হতে পারে না, পারে কী?
একে একে হাত যাবে, পা যাবে, চোখ যাবে, মাথা যাবে।
আমার আমিকে খুঁজে বেড়াই আজকাল।
ভাটিয়ে গেছে বয়স! বুকে জমেছে কংকর!
পলিমাটির আস্তরণ পড়েছে ক্ষতচিহ্নের উপর!
নেই মনের দুর্জয় শক্তি, নৈতিক শক্তি।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



