somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালোহরিণ চোখ

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা কেন চোখের জল ফেলি এ প্রশ্ন মনে বারবার জেগেছে, অনেকবার বোঝার চেষ্টা করেছি মাত্র, শেষে না বুঝে বোঝার চেষ্টা ছেড়ে দিয়েছি।

কেউবা বলবেন আমরা চোখের জল ফেলি অবস্থার প্রেক্ষিতে, কেউ বলবেন ইমোশনাল আউটবার্স্ট। কেউ কাঁদছে প্রিয়জনের বিয়োগ ব্যাথায়, কেউবা নিজের জীবনের ব্যর্থতায়। কখনও আমরা কাঁদি বৌ হারালে, কখনওবা মা হারালে। কখনও প্রেমিকা-প্রেমিক বিচ্ছেদ কান্নার সাগর বানিয়ে ছাড়ে।

এত গেল দুঃখ-ব্যাথা-বেদনার কান্না! সেই কান্নাকে কি বলব যা অনেক মধুর স্মৃতির ভিড়ে মাতাল করেও কাঁদায়। ভাল করে ভেবে-চিন্তে এই কান্নার হিসেব মেলানোর চেষ্টা করেছি; পারিনি।

আমারই এক বন্ধুর জীবনের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে প্রথম সংসার বসানোর তাগিদে প্রথম ফ্ল্যাটে পা রাখার নীরব কান্না দেখার সৌভাগ্য আমার হয়েছিল। সে কান্না দুঃখের নয় আনন্দের নয়; তা শুধুই বিজয়ীর কান্না, সমর্পনের কান্না।

আবার দেখেছি নিশ্চিত মৃত্যুপথযাত্রীর কান্না যা ঝরে পড়ে তার অন্তর থেকে। কিকরে ভোলা যায় সেই সকল মরণেরও ফাঁদ পেরিয়ে জয়ী হওয়া মনের অন্তরকান্নার কথা !!! আমরা সকলেই বাঁচতে চাই তা সে বাঁচা যতই যন্ত্রণাময় হোক। বাঁচার মধ্যেই সেই নিশ্চিত মৃত্যুর বীজ লুকিয়ে আছে জেনেও আমরা বাঁচতে চাই।

কবিগুরুর কৃষ্ণকলি আমি তারেই বলি ..... গানটির ভিন্ন ভিন্ন মানে আমরা মানুষ নির্বিশেষে করি। আমার বারবার মনে হয় কৃষ্ণকলি কোনোও নারী নয়, কৃষ্ণকলিই সেই ঘনঘোর মৃত্যু যার ফাঁক দিয়ে জীবন নামের একফালি আলো কালোহরিণ চোখের আদলে দেখা যায়। সেই কালোহরিণ চোখের মাঝে জলতো আসবেই, সৃষ্টির বীজ আনার কারনেই আসবে।

এই কথাগুলো আমার নিজেরই অনেকসময় ধাঁধা লাগলেও বিশ্বাস করুন আমি দেখেছি, দেখেছি কান্না চোখে-মুখে-শরীরে! দেখেছি সমগ্র সত্তায় !
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×