মধ্যরাতের কুয়াশা
০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মধ্যরাতে কোন কুয়াশা থাকে না, একটা নিস্তব্ধতা থাকে। কেমন জানি ঘোর লাগানী আবছা একটা আলো থাকে। মাঝে মাঝে এই আবছা চারপাশকে আমি কুয়াশা বলে ভুল করি। একটা মিষ্টি মাতালতার গন্ধও থাকে। এর মাঝে তুমি মাঝে মাঝে উদয় হও। খুব শান্ত হয়ে আমার পাশে থাকো। বাস্তবতার কোন ব্যস্ততা তোমার তখন থাকে না। কোন ফোন কল, কোন ইমেইল কিছুর তাড়া তোমার থাকে না। তুমি লুকিয়ে থাকো তখন শুধু আমার পাশে। কোন তাড়া নেই আমাকে রেখে যাওয়ার। পথ পাহাড় পাড়ি দেওয়ার বালাই নেই। তুমি ব্যস্ত শুধু আমায় নিয়ে। একদম নীরব হয়ে থাকো।আমিও তেমন। নীরবতা দেখছি। না ঠিক নীরবতা না আসলে তোমাকেই দেখছি।
এই সময়টা আমার খুব প্রিয়। ভীষণ রকম প্রিয়। এই সময়টাতেই তুমি কেবল আসো। বাকী সময়ে ব্যস্ততা অনেক। তখন মাঝে মাঝে তোমায় আমি গান শোনাই। মাঝে মাঝে অভিমানও রাখি। তুমি নীরবে থাকো। দেখি তোমার চোখের কোণটা চিকচিক করছে। এটা আমার প্রিয় না। এটা আমাকে আঘাত করে। তোমার ওই গোলগোলে চোখে আর যাই হোক অশ্রু মানায় না। এখানে শুধু আমার পাশে থাকার কথাই মানায়।
মধ্যরাতে কোন কুয়াশা থাকে না, কেবল একটা ভেসে যাওয়া থাকে।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন