somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমাজসেবা বনাম ভালোবাসা

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমাজসেবা করতে কাউকে ভালোবাসবেন না, এই মোহ কেটে যায়।

আহারে মানুষটা কতো দুখী কতো একা, মানুষটার পাশে দাঁড়ানোর কেউ নেই - এই ভাবনাটা আসতেই পারে আপনার মাঝে, আসাটা দোষেরও কিছু নয়। তার এই একার বেহাল দশা দেখে তার কাছে আপনি গেলেন, কিছুসময় পারও করলেন। তারপর আপনার মাঝে সমাজসেবামূলক মনোভাব চলে আসলো। আপনি তাকে ভালোবাসি বলে এই জংধরা দুনিয়া থেকে তাকে উদ্ধার অভিযানে নেমে গেলেন। আর সাথে সাথে আপনাকে নিয়ে বাহবা পরে গেলো চারিদিকে। বন্ধুমহলে আপনি বিশাল সম্মানের জায়গা পেয়ে গেলেন। চারিদিকে সবাই বলা শুরু করলো আপনি তো বিশাল মনের মানুষ। কতো বড় মনের মানুষ হলে আস্তাকুড়ে চলে যাওয়া একটা মানুষকে ভালোবাসার ক্ষমতা থাকতে পারে আপনার। বিশাল ব্যাপার সব।

তখনো কিন্তু আপনার এই সমাজসেবামূলক সংবাদ আপনার পরিবারের কাছে পৌঁছায়নি, ওনারা যখন আপনার এই সমাজসেবার সংবাদ পেলেন তখন উলটো আপনাকে উদ্ধার কর্মসূচী শুরু করলেন। বোঝানোর চেষ্টা করলেন সমাজে বসবাস করতে হলে এমন "damaged goods" নিয়ে চলা যায় না, সম্মান বলতে কিছু একটা আছে।

ওনাদের অনেকদিনের বিশাল বিশাল লেকচারে আপনার একসময়ের আহারে মায়া নিয়ে তাকানোর মানুষটার প্রতি আগের মতোন সেই আহারে মুড আর অন হবে না। তখন ভীষণ বিরক্ত মনে হবে সেই মানুষটিকে। আপনার সমাজসেবামূলক কাজের পরিসমাপ্তি সেখানেই হবে। তার কিছুদিন পর আর আপনার এই
"damaged goods " - এর কথা মনেও থাকবে না।

আর সেই "damaged goods"- আপনার এতো বড় মহান দয়া পেয়ে হয়তো আরো খারাপ অবস্থায় গিয়ে থাকবে নয়তো মেনেই নেবে যে মানুষ এমনই হয়। যতোটুকু বিশ্বাস তার বাকী ছিলো মানুষ প্রজাতির উপর ছিলো সেটাও নিমিষে উবে যাবে।

তাই সমাজসেবা ততোটুকুন করুন, যতোটুকুন ধরে রাখার ক্ষমতা আপনার আছে। সমাজসেবা করতে গিয়ে ভালোবাসার আহারে মায়ায় পরে যাবেন না।

ভালোবাসার ইচ্ছে নিয়ে ভালোবাসুন, আজীবন পাশে থাকার সাহস নিয়ে ভালোবাসুন। এমন করে ভালোবাসুন যাতে কারো চোখ রাঙানীতে তা উবে না যায়।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×