ছেড়ে আসা শিখুন
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বন্ধু ভেবে ছোট বেলার প্রিয় সেই মুখগুলো, যারা পাশে থাকলে মনে হতো এটাই জীবন। আজ প্রয়োজনের শেষে এরা কোথায় হারিয়ে গেলো পিঠে ছুড়ি বসিয়ে ভাবাই তা দায়। আর সেই প্রিয় মানুষটা যার চোখে প্রেম দেখে মনে হয়েছিলো এই তো আমার, সবটুকু আমার। দিনশেষে যখন দেখা গিয়েছিলো এমন কথা সে অনেক মানুষকেই দিয়ে এসেছে তখন নিজেকে ভীষণ প্রতারিত লাগাটাই স্বাভাবিক।
মনে হতেই পারে তখন সব শেষ, প্রিয় বন্ধু গুলো আর সেই প্রিয় মানুষটিও। যারা এমন করে ছেড়ে আসার গল্পটা রচনা করে হেঁটে চলে আসতে পারে আপনাকে রেখে তাদের ধরে রেখে নিজের মনে নিজেকে আঘাত করার কোন মানে নেই। যারা ছেড়ে দেওয়ার গল্প লিখে ফেলেছে তাদের ছেড়ে আসুন। নিজেকে আঘাত করা বন্ধ করুন। তাদের জীবনে আপনার প্রয়োজন ফুরিয়েছে বলেই আজ আপনাকে বিদায় দিয়েছে তারা।
মেনে নিতে শিখুন তাদেরকে। মেনে নিতে শিখুন তাদের না বুঝতে পারা আসল রূপকে। একদম ফেলে আসুন, ছেড়ে আসুন। অপরিচিত হয়ে যান তাদের চোখে। কখনো দেখা হলে তারা নিজ থেকে কথা বলতে আসলে বলুন ঠিক চিনতে পারছি না তো, কে আপনি .....
আত্মসম্মানবোধ হারাবেন না, এটা চলে গেলে আত্মার মৃত্যু হয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুন
(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন