মুক্ত আকাশ
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক কঠিন বেসাতির ভীড়ে তুমি আর আমি একটি পাখির আত্মা নিয়ে জন্মেছি। এখনের এই পরিবেশ আমাদের জন্য নয়। এখানের সবকিছু বড্ড মেকী, বড্ড কাটাকাটা। কেমন যেনো সব যান্ত্রিকতায় ভরা। এক মনে বসত করিয়ে বেড়াচ্ছে অনেক জনকে। এতো নিয়ম, এতো জটিলতা, এতো মুখোশ দেখে হাঁপিয়ে উঠেছি ভেতর ভেতর। এর আবদার, তার ইচ্ছা, তার হাসি এসব দেখতে দেখতে তারা সব ভালো সময়গুলো আমাদের থেকে কেড়ে নিতে বসছে। তারা জানেনা কি টান ধীরে ধীরে তারা বাড়িয়ে দিয়ে যাচ্ছে আমাদের মনের মাঝে। আলাদা হবার জন্য তোমার আমার জন্ম হয়নি এ পৃথিবীতে।
আজন্ম এ মুক্ত আকাশের দিকে তাকিয়ে আমার ঘর ছাড়তে ইচ্ছা করেছে, আমার ঐ মুক্ত পাখি হতে ইচ্ছা করেছে। তোমার হাতে হাত রেখে ঐ মুক্ত আকাশে আমার ডানা মেলার স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ করে ফেলবো এই আমরা। ভালো থেকো আমার প্রিয় মানুষ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস...
...বাকিটুকু পড়ুন
কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।
বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন