somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অঞ্জন ঝনঝন
জানলা আমার মানেনা আজ ধর্মের বিভেদ/জানলা জাতীয়তাবাদের পরোয়া করে না

রম্যঃ যে কারনে আমি আমার স্মার্ট, কুল, ফ্রেন্ডদের সাথে কথা বলতে রীতিমতো ভয় পাই :P

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভার্সিটিতে আসার শুরুর দিকের কথা, একদিন শুনলাম বন্ধুরা মিলে পরিকল্পনা করছে সবাই  রুপসায় "হ্যাং আউটে" যাবে। "হ্যাং আউট" কি জিনিস আমার মাথায় ঢুকলো না! ধরে নিলাম যে "হ্যাং আউট" নিশ্চয়ই কোন পার্কের নাম হবে। অবশ্য কোন রেস্টুরেন্টও হতে পারে। আজকাল এসব জায়গার নাম ইংরেজীতে রাখার এক নতুন প্রবনতা চালু হইছে।
কিন্তু একটু পর ফেইসবুকে দেখলাম আরেক দল চেক-ইন দিছে হ্যাং আউট এট ভৈরব নদীর পাড়। মাথায় প্যাঁচ খায়া গেল, ঘটনা কি! হ্যাং আউট না রুপসায়! এটা আবার ভৈরব নদীর পাড়ে আসল কিভাবে?


এর কিছুদিন পরে আরেক ঘটনা, আমার একটা লেখা পত্রিকায় ছাপা হইছে। আর কয়েকটা বন্ধু এসে ধরলো দোস্ত "ট্রীট" দে। আমি ট্রীট কি জিনিস না বুঝে দাঁত বের করে একটা হাসি দিলাম। ওরা বললো "আরে হাসলে হইবো না তুই ট্রীট দে।" এবার আমি কিঞ্চিত বিরক্ত হইলাম। এরপর ওদের লাগাতার প্যানপ্যানানিতে একসময় মেজাজ হারিয়ে  বলেই ফেললাম "আরে! আমি ট্রীট  দিমু কই থেকে! আমার কাছে ট্রীট আছে নাকি!"
বন্ধুগুলা অবাক দৃষ্টিতে কিছুক্ষন আমার দিকে তাকিয়ে রইল। এরপর তো হাসতে হাসতে তাদের মুর্ছা যাবার যোগাড়। আর আমি লজ্জিত, বিক্ষুব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। একসময় এক সহানুভূতিশীল বন্ধু  বুঝিয়ে দিলে ট্রীট দেয়া বলতে খাওয়ানো বুঝানো হইছে।

আমার এই দুর্দশার গল্প এখানেই শেষ হতে পারতো। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি! একদিন দেখলাম আমার সদ্য বিবাহিতা এক বান্ধবী একটা দামী রেস্টুরেন্টে চেক-ইন দিছে। লিখছে উইথ মাই সুইট হাবি। আমি "হাবি"র মরমার্থ না বুঝে নিরীহ গোবেচারার মত মন্তব্য করে বসলাম দোস্ত বানান ভুল হইছে *হাবিব হবে। কেন বুঝতে পারলাম না ও একটু পরেই  আমাকে ব্লক করে দিল। দুদিন পর দেখলাম ওর  স্বামী আমাকে ফেইসবুকে   মেসেজ করছে ভাই হাবিব কে?  ওর সাথে নেহার কি সম্পর্ক ?  আমি এরমধ্যে জেনে গেছি হাবি মানে হাজবেন্ড বুঝায়। তাই কি উত্তর দিব বুঝতে না পেরে এইবার আমিই ওর হাজবেন্ডরে ব্লক করে দিলাম।

এই একে একে টানা তিনটে ঘটনা ঘটার পর এখন আমি আমার কুল ডুড ফ্রেন্ডসদের সাথে কথা বলতে গেলে রীতিমতো উদ্বেগের মধ্যে থাকি। কখন কি বুঝতে ভুল করি না কি বলে ফেলি কে জানে! হররোজ এমন উদ্ভট সব ইংরেজি শব্দের আমদানি করলে এর সাথে তালই বা মিলাই কেমনে?
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
২৮টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×