somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈশ্বরের দুয়ারে গালিব আর খৈয়ামের আরজি

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



স্থান: রোজ হাসর ময়দান

দোজাহানের বাদশাহ, রাজাধিরাজ, মহামহিম ঈশ্বর আরশে আজিমে সমাসীন। বেবাক আদম সন্তানের হাতে তাদের আমলনামা ধরায়া দেয়া হইতেছে। খোদা তাআলা স্বয়ং উপস্থিত থাইকা সব কিছুর তদাকি করতেছেন।

এমন সময় ফিরিশতারা দুই আদমিকে টেনে হিঁচড়ে ঈশ্বরের সামনে নিয়া আসলেন। ঈশ্বরের পায়ে সেজদাবনত হইয়া ফিরিশতারা জানাইলেন,
'হে ঈশ্বর আপনার এই দুই নাদান বান্দা তাদের আমলনামা গ্রহণ করিতেছে না। আপনার কাছে নাকি তাদের ব্যক্তিগত আরজি আছে।'
ঈশ্বর তাদের আরজি জানানোর অনুমতি দিলেন।

এই দুই বান্দার একজন ওমর খৈয়াম, আরেকজন মির্জা গালিব।

ওমর খৈয়াম শুরু করলেন,
"হে মহান ঈশ্বর, আমার আমলনামা নেয়ার আগে আমি আপনার কাছ থেকে কৈফিয়ত দাবি করতেছি।" নাদান বান্দার এহেন উক্তি শুনে ফেরেশতারা চমকায়া উঠলেন। কিন্তু ঈশ্বর তারে চালায়ে যাবার অনুমতি দিলেন।

অনুমতি পাইয়া ওমর খৈয়াম শুরু করলেন। তিনি তার জীবদ্দশায় লেইখা যাওয়া করুণ আকুতির একখান রুবাইয়াৎ তেলাওয়াত করলেন। যার বাংলা করলে দাঁড়ায়

ওগো, আমার চলের পথে তুমি
রাখলে খুঁড়ে পাপের গহর
ব’ইয়ে বিপুল সুরার লহর
ক’রলে পিছল ভুমি!

এখন আমি ঠিক যদি না চ’লতে পারি তালে
শিকল বাঁধা চরণ নিয়ে প্রারব্ধের ওই জালে
ব’লবে না ত’ ক্রুব্ধ অভিশাপে-
পতন আমার হ’লো নিজের পাপে!


খৈয়ামের রুবাঈয়াতের পর থমথমে পরিবেশ। কিন্তু মহামতি ঈশ্বর বিচলিত হইলেন না। তিনি স্মিত হেসে গালিবের দিকে তাকালেন। তার আরজি শুনতে চাইলেন।


মীর্জা গালিব ত্যাঁদড় আদমি। তিনি কইলেন, "আমার পাপের হিসাব নিয়েন না খোদা"
ফেরেশতাগ এইবার ভিমরি খাবার পালা। তারা জিগাইলেন, ক্যান?
গালিব সোজা সাপ্টা জওয়াব দিলেন,
কত না করা পাপের হাহাকার দিলে লয়া ঘুরতাছি, এর থেইকা বড় সাজা আর কি হইবার পারে?

খৈয়ামের রুবাইয়্যাতখানার অনুবাদ নরেন্দ্র দেবের বই থেকে নেয়া
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:২৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×