somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্যাটায়ার: সোনা মিয়ার সুইসাইড নোট

১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সোনা মিয়ার জায়গা মতো খুঁজলি হইছে। যখন তখন চুলকানি শুরু হয়ে যায়। বড়ই জ্বালাতনে আছেন তিনি। এই যেমন এখন; এক হাতে বাসের হ্যান্ডেল, আরেক হাতে ব্যাগটা নিয়ে ঝুইলা আছেন। কিন্তু মরার চুলকানির কী সেই খবর আছে?

এটাতো না হয় কোনোভাবে চুলকে নিবেন, কিন্তু সেদিন যে ক্লাসে লেকচার দেয়ার সময় শুরু হইল! বড়ই বিব্রতকর পরিস্থিতি। সামনের সারিতে বসা ফর্সা গোলগাল মেয়েটাকে ভালো লাগে তার। সে এখন হা কইরা তাকিয়ে আছে তার দিকে। এইসময় তিনি ক্যামনে চুলকাইবেন?

বহুত হইছে। এই যন্ত্রণা আর সহ্য করার মানে হয় না। সোনা মিয়া ঠিক কইরা রাখছেন আজকেই নিউমার্কেটের মোড় থেকে পাগলা মলম কিনবেন একটা। বহুত গ্যাঁজানি শুনছেন তাদের। এইবার সত্যিকারের টেস্ট নেয়ার মওকা আইছে।

রাতের দিকে সোনা মিয়া পাগলা মলম কিনে খুশী খুশী মনে ঘরে ফিরলেন। কিন্তু ঘরে ঢুকেই তার মাথা ঘুরে গেল। পুরো ঘরে মনে হইল ঝড় বয়ে গেছে। জিনিশপাতি সব লন্ডভন্ড। তিনি ভয় পাইয়া তার অতি আদরের জানপাখিরে ঢাকতে লাগলেন। কিছু কী হইছে তার? ঘরের এ হাল হইলো ক্যাম্নে?

খুঁজতে খুঁজতে টেবিলের উপর রাখা চিরকুটের দিকে নজর গেল তার। তার জানপাখির হাতের লেখা। "তোর মতো একটা লুচ্চা বদমাশের সাথে ঘর করা আমার পক্ষে সম্ভব না।" সোনা মিয়া স্তব্দ হয়ে গেলেন। ভেবে চিন্তে কোনো কূল কিনারা পাইলেন না তিনি। ফোনও ঢুকতেছে না জানপাখির ফোনে। ভেবে চিন্তে তিনি এইবার ফেইসবুকে লগ-ইন করলেন। জানপাখির আবার চব্বিশ ঘন্টা অনলাইনে থাকার বাতিক আছে। এখন কি আছে সে অনলাইনে?

ফেইসবুকে ঢুকেই জীবনের সবচেয়ে বড় শকটা পাইলেন তিনি। শ খানেক মেসেজ, নোটিফিকেশনে ভরে আছে ফীড। ঘটনা কী? আজকে তো তার জন্মদিনও না। ঘটনা কী তা একটু পরই টের পাইলেন। সবাই একটা ভিডিওর লিঙ্ক পাঠাইছে তারে। ফেইসবুকে নতুন ভাইরাল হওয়া জিনিশ।

ভিডিওতে দেখা যাইতেছে বাসে দাঁড়ায়া এক লোক তার জায়গামতো হাতাইতেছে। খুবই অশ্লীল ভঙ্গি। তার পাশেই আবার বসা একটা মেয়ে। আর ভিডিওর ক্যাপশন দেয়া আছে, "এই শুওরটাকে চিনে রাখুন। মেয়ে দেখলেই তিনি আর সামলাইতে পারেন না। এগুলার সো* কাইটা কুত্তারে খাওয়ানো উচিৎ..."। পুরোটা দেখার আগেই সোনা মিয়া অজ্ঞান হয়া গেলেন, কারণ ভিডিওর লোকটার চেহারাযে হুবুহু তার মতো।

সোনা মিয়া দেখে যেতে পারলেন না, কত বিশাল সেলিব্রেটি হয়া গ্যাছেন তিনি। কত হাজার হাজারবার শেয়ার হইছে তার চুলকানির ভিডিও। আমাদের পক্ষেও জানা সম্ভব হইলো না, এই নিয়ে সোনা মিয়ার অনুভূতি কী। কারণ পরদিনই সোনা মিয়ার লাশ পাওয়া গ্যাছে। সিলিঙের সাথে ঝুলানো। আর পাওয়া গেছে একটা সুইসাইড নোট,

'আমারে গোসল করানোর সময় দেইখা নিস হারামজাদারা। এইটা কোন চুলকানি ছিল।'
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×