আবছায়া আলো-অন্ধকারময় নীল
রঙের কোনোরকম রসায়ন না জানা নীল- অজান্তে ভালোবেসে ফেলে হল্দেকে এবং নিজেকে আরও গাঢ়তর নীল করে গড়ে তুলবে ভেবে ভুল করে মিশে যায় হলুদের সাথে ও ক্রমেক্রমে সে নিজেকে আবিস্কার করে সবুজ ঘাসের বিথান প্রান্তরে। তবে অবহেলা আর অযতেœ বেড়ে ওঠা শরীরের স্তরে থোকা থোকা শ্যাওলাময় নীল যখন বুঝতে শেখে নীলে আর হলুদে মিলে সবুজ হয়ে যায়, তখন ফিরবার আর কোনো পথ তার সামনে দৃশ্যমান হয়ে ওঠে না। ফলে আবছায়া আলো-অন্ধকারে ভেসে ওঠা কোনো এক অপার্থিব মুখাবয় সে বিনির্মাণ করে যায় শ্যাওলা জমা উচ্ছিষ্ট ক্যানভাসে। একদিন স্বপ্নের ছ্যাঁড়া ছ্যাঁড়া মেঘ মিলেমিশে ঘনায়মান হয়ে যায়। ভালোবাসার মোহে অথবা নিষিদ্ধ কৌতুহুলে, নীল ভালোবেসে ফেলে তার নিজস্ব জগতের একান্ত স্নিগ্ধতাকে। তাই কোনো একদিন অজানা বিকেলের ম্লান হওয়া হলদে আলোয় ঘরে ফেরার তাড়া খাওয়া হাজারো ক্লান্ত ও বিষণœ নাগরিক মানুষের ভীড়ে খসে পড়া নক্ষত্রের মতো সাদাকে হলুদ ভেবে তাকে দেখতে পেয়ে ছুঁটে যায় আর উদভ্রান্তের মতো ছুঁতে চায়। কাছাকাছি এলে দেখা পায়- পড়নে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। অতপর স্বপ্ন ও বাস্তবতার ভেতরকার দেয়ালটি ভেঙে যাওয়ার পর সে সদ্য ডানা ভাঙা ফড়িঙের মতো খুঁজে ফেরে, যে তাকে দেয়াল ভাঙার পরের গল্প শোনাবে। তবে ইতোমধ্যে সে জেনে গেছে ভালবাসা মানে নিঃশ্বাস আর প্রশ্বাসের ফাঁকে নীরবে বয়ে যাওয়া এক দীর্ঘশ্বাস অথবা ছেলেবেলায় হাত ফসকে বেলুন উড়ে যাওয়ার পর বিস্ময়ে তাকিয়ে থাকা নীলময় আকাশ।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৯ রাত ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


