আব্দুল গাফফার চৌধুরীর বক্তব্য আমি এই মাত্র শুনলাম। সেখানে ইসলামকে অবমাননা করে একটি শব্দও তিনি উচ্চারণ করেন নাই। বরং ইসলাম ধর্ম নিয়ে যে বিজনেস চলছে, ইসলামের যে ভুল ব্যাখা বাংলাদেশে প্রচলিত আছে সেগুলো তিনি একটি একটি করে পরিষ্কার করার চেষ্টা করেছেন। তিনি যথেষ্টই সংযমী বক্তা। তার বক্তব্যের মাঝে ইসলাম অবমাননা কর উক্তি কোনটি সেটা কি কেউ আমাকে পরিষ্কার করে বলতে পারবেন??
আব্দুল গাফফার চৌধুরী একজন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা। এক বাক্যে তিনি আমার দেশের সম্মান। তাকে নিয়ে মন্তব্য করার আগে যে কারোরই সংযমী হওয়া উচিৎ। নিঃসন্দেহে আন্দালিব রহমান পার্থ একজন ভালো বক্তা। এই একটি কারনেই তাকে পছন্দ করি। যে কোন সংসদ সদস্যদের থেকে সে খুব অনায়াসেই যুক্তি উপস্থাপন করতে পারে। সম্ভবত অধিকাংশ তরুণরাই আমার সাথে একমত হবেন।
কিন্তু পার্থর জ্ঞানের বহর যদি এটা হয় যে, "আব্দুল গাফফার চৌধুরীকে জুতা মারা সোয়াবের কাজ"। তা হলে আমার জুতাটা পার্থর মুখেই মারতে চাই।
আব্দুল গাফফার চৌধুরী বলেছেন-"আরবি ভাষা ৪০০০ বছর পুরাতন ভাষা। কাফেরদের তৈরি ভাষা। এটা কোন ইসলামিক ভাষা না। ইসলাম এই ভাষাকে এডপ করেছে।" এর মাঝে ভুল কোথায়??
ইসলামের জন্ম ১৪০০ বছর আগে। আরবি ভাষার জন্ম ৪০০০ বছর আগে। তা হলে আরবি ভাষা ইসলামিক ভাষা হল কি করে?? আল্লাহ্র যে ৯৯ টা নাম নিয়ে আমাদের আপ্লুত হওয়া খুব স্বাভাবিক। তাতে দোষের কিছু নাই। তিনি বলেছেন আপনি আল্লাহকে যে নামে ডাকছেন সেটাও তো কাফেরদের ভাষা।
সত্যি আমাদের আইডেন্টিটি ক্রাইসিস আছে। আছে বলেই আরবি ভাষার প্রতি আমাদের দুর্বলতা। অথচ ভাষা অর্জনে রক্ত দেওয়ার ইতিহাস কেবল আমাদেরই আছে।
এই সাধারণ বক্তব্য বুঝতে এরা এতো অপারগ কেন?? যদি নবী সঃ ভারতে জন্ম নিতেন তা হলে কোরআন লেখা হত হিন্দিতে। হিন্দি হত ইসলামিক ভাষা। তিনি বাংলাদেশে জন্ম নিলে বাংলা হত ইসলামিক ভাষা। এখানে ভাষা কোন মূল বিষয় না। বিষয় হল ম্যসেজ। তিনি স্পষ্টই সেটা বোঝাতে চেয়েছেন। তিনি একই সাথে ইসরাইল ও পাকিস্তানের সমালোচনা করেছেন। কেননা এই দুই রাষ্ট্রই সন্ত্রাসী রাষ্ট্র।
পার্থর ভোটের দরকার আছে। তাই সে মূর্খ বাঙ্গালীদের উস্কে দিতে একজন সম্মানিত মানুষকে নিয়ে নোংরা রাজনীতিতে নেমেছে। আশা করি জ্ঞানী, ধর্ম প্রান মুসলিমদের ভোটের দরকার নাই। আশা করি অন্তত তারা পার্থর এই বেয়াদবির জবাব দেবে। ইসলাম যদি মূর্খতাকে সমর্থন করে তো ভিন্ন কথা। আর ইসলাম যদি মূর্খতাকে সমর্থন না করে তবে আর কত দিন এই মূর্খতা বয়ে নিয়ে চলব আমরা??? আমরা ধর্মের আবেগে গদগদ হই আর এই ফাঁকে ফায়দা নেয় জামাত, বিএনপি কুকুরেরা। আর কত দিন আমরা তাদের হাতের পুতুল হব???
দেশটাকে মূর্খ করে ফেলার ধারাবাহিক প্লান চলছেই চলছে। শিক্ষিত সম্ভ্রান্ত মানুষদের দেশ ত্যাগ করতে বাধ্য করা, বুদ্ধিজীবী হত্যা, লেখক খুন, রাজনৈতিক নেতা খুন/গুম, জাতীর পিতাকে হত্যা, আর্মি অফিসার খুন, পিলখানা হত্যাকাণ্ড, ব্লগার খুন, আর কত??? সবাই এবারও মুখ বুজে থাকবে???
মৃত্যুর সময় জাহানারা ইমাম রাষ্ট্র দ্রোহী অপবাদ মাথায় নিয়ে মৃত্যু বরণ করেন। কিন্তু এই দেশ গঠনে তার ভূমিকাকে ছোট করে দেখা মানে দেশের জন্মকে অস্বীকার করা। বঙ্গবন্ধুকে স্বৈরাচার, লোভী অপবাদ দিয়ে হত্যা করা হল। আজ আবার একজন ভাষা সৈনিকের বিরুদ্ধে লাগা হয়েছে। জাতীর গর্বিত সন্তানেরা কি বার বার এই শুকরদের হাঁতে বলি হবে??? প্লিজ সুশীলতা ছেড়ে একটু আওয়াজ তুলুন। তরবারি তুলতে বলছি না। একটু আওয়াজ তুলুন।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


