somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ পেক্ষাপটে মুক্তিযোদ্ধা একটি শো-পিচের নাম।

০৮ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুমাতে গিয়েছি- ৬২ বছরের বয়সের একজন মুক্তিযোদ্ধার বিষপানে আত্মহত্যার খবর পড়ে। কতোটা অসহায় তবে আমরা। দেশ স্বাধীন হওয়ার ৪৪ বছর পরে এসেও আমাদের এমন সংবাদ পড়তে হয়েছে।
অনেক চেষ্টা করেও নাম মনে করতে পারছি না আওয়ামীলীগের আগের মেয়াদে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্বে কে ছিল। সেই অভদ্র লোকের সাথে চ্যানেল আইতে একটা ছোট মিটিং করার দুর্ভাগ্য আমার হয়েছিল। আমরা সবাই তাকে বোঝানোর চেষ্টা করলাম যে, দেশের মুক্তি যোদ্ধারা ভালো নেই। এবং রাষ্ট্র যদি এদের দায় না নেয় তবে জাতী কখনোই শক্ত মেরুদণ্ডী হয়ে দাঁড়াতে পারবে না। সেই স্টুপিড কি বলেছিল জানেন- "তা হলে কাল অফিসে গিয়ে আমি আশা করব, প্রথম ফোনটা সেই মুক্তিযোদ্ধা করবেন জিনি রাস্তায় ভিক্কা করছেন বা রিক্সা চালাচ্ছেন। বাংলাদেশে কোন মুক্তি যোদ্ধা না খেয়ে নাই। বরং বিএনপি/ জামাত আমলের থেকে অনেক ভালো আছে" যে মুক্তিযোদ্ধা দিন আনে দিন খায় ছাপোষা জীবন চালাচ্ছে, তিনি এই অসভ্যকে ফোন করে বলবে??? দারুণ আইডিয়া।
গতকাল একজন ৬২ বছরের বৃদ্ধ, মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নানের গলা ধাক্কার অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। বাহহ দারুণ... স্যালুট তোমায় সচিব।
এটা বাংলাদেশ। এখানেই এমনই হবে। এটাই মুক্তিযোদ্ধাদের প্রাপ্য। ইতিহাসের গল্পটা বোধে হয় এমনই হয় যে, উপকারীকে বাঘে খায়।
আমি জানি না কি স্বপ্ন নিয়ে তারা দেশ স্বাধীন করেছিল?? কিসের লোভে, কিসের ডানায় ভর করে তারা ৪৪ বছর কাটিয়ে দিল?? বেঁচে থাকার শক্তি এরা কোথায় পায়?? এদের তো আরও বহু আগেই লজ্জায়, অপমানে আত্মহত্যা করার কথা ছিল। সচিবের গলা ধাক্কা পর্যন্ত অপেক্ষা করতে হল কেন???
*
মুক্তিযুদ্ধের আবেগ ব্যবসাকারি আওয়ামীলীগ কি বলবেন?? কি বলবেন শান্তির রাজকন্যা?? এই গলা ধাক্কাও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাইন নাকি?? নাকি মুক্তিযোদ্ধা দাবী করা এই মুর্দাও রাজাকার ছিল??
মুক্তিযোদ্ধার আবেগ বিক্রি করা ওয়ালা ফুলে ফেপে আজ অজগর হয়েছে। এই দায় কাদের? মুক্তি যোদ্ধারা তো এদেশে স্রেফ শো-পিচ হিসেবে ব্যবহার হয়। ২১ ফেব্রুয়ারি, ২৬ শে মার্চ, ১৬ ই ডিসেম্বার, ১৫ আগস্ট, ১০ জানুয়ারি এদের প্রয়োজন হয় ধান্মন্ডি ৩২ নাম্বারে সমাবেশের চেয়ার পূর্ণ করতে। এদের দরকার হয় কিছু গালভরা আবেগি ডায়লগ পূর্ণ সমাবেশে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার জন্য।
আরও আছে। এদের প্রয়োজন হয়, পরিচয়ের ট্যাগ সিল বাড়াতে, চাকুরীর বাজারে নিজেদের দাম বাড়াতে। আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার দাদা মুক্তি যোদ্ধা বলে গলাবাজি করতে। আমি অনেকটা নিশ্চিত যদি মুক্তিযোদ্ধা কোটা বলে অফিস আদালত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কোন কোটা না থাকত। তা হলে ৯০% সন্তানই ভুলে যেত তার বাবা একজন মুক্তিযোদ্ধা। যুগটাই যে এমন!!!
আর কিছু বলতে চাই না। যেভাবে চলছে চলতে থাকুক। শুধু অর্থ দিয়ে জাতীর ভাগ্য নির্ধারণ হয় না। তার সাথে মেধা, মনন, শিল্প চর্চা, পারস্পরিক সম্মান বোধ এগুলোও লাগে। শুধু দেখতে চাই মুক্তিযোদ্ধাদের অপমান করে, গলাধাক্কা দিয়ে, নির্যাতন করে এই জাতী কতদিন টিকে থাকতে পারে। দেখতে চাই দেশ ব্যাপী মুক্তিযোদ্ধা সংসদ, সাংস্কৃতিক কর্মীরা কি প্রতীবাদ করে। দেখতে চাই মুক্তিযুদ্ধ বিক্রি করা সেই জাতীর কন্যা কি ব্যবস্থা নেয়। দেখতে চাই মুক্তিযুদ্ধের সন্তান বলে ফায়দা লোটা সেই সন্তানদের মঞ্চ/মোর্চা/ সংসদ/গ্রুপ গুলো কি ব্যবস্থা নেয়।
আজকের পর থেকে যদি ঐ কুত্তার বাচ্চা সচিব এম এ হান্নান সরকারী চাকুরীতে বহাল থাকে তা হলে প্রত্যেকের উচিৎ জুতা হাঁতে সচিবালয়ের দিকে ধাবিত হওয়া। জাতী যদি এই কাজ না পারে, তবে আমি কথা দিলাম জীবনে আমার সাথে এই কুত্তার বাচ্চার যেদিন দেখা হবে আমি সেদিনই তার মুখে আমার জুতার বাড়ি বসাব। তাতে আমার জেল জরিমান ফাঁসি যাই হোক না কেন।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×