somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক বন্ধ?? তাহলে মূল খেলাটা কোথায়????

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ ঘোষণা করা হয়েছে। চিন্তা নেই, সপ্তাহ গড়াতেই এগুলো খুলে দেওয়া হবে। তাহলে মূল খেলাটা কোথায়????
আসুন বিস্লেশনে যাওয়া যাক। দেশটা দিন দিন চায়নায় রুপান্তরিত হচ্ছে। যেহেতু চায়নার সাথে বাংলাদেশের সব থেকে বেশি মিল হল অধিক সংখ্যক জনসংখ্যায় তাই চায়নাকেই স্টান্ডার হিসেবে নেওয়ার একটা প্রবনতা সরকারের লক্ষণীয়। আপনি স্বীকার করুন বা না করুন গত আট বছরে বাংলাদেশের অর্থনীতি ও কাঠামোর একটা উন্নতি হয়েছে। সেটা গত ৪০ বছরের মধ্যে সর্বাধিক।
লক্ষ করলে দেখা যায় আওয়ামী সরকার প্রায় প্রায় তাদের বক্তব্যের মাঝে জানান দেয় যে, একটা দেশের উন্নতির ধারা অব্যাহত রাখতে হলে কোন সরকারকে একাধারে কমপক্ষে তিন টার্ম ক্ষমতায় থাকতে হয়। কিন্তু আওয়ামীলীগ সেই সুযোগ কখনো পায়নি। এবং বিশ্লেষকদের মতে আওয়ামীলীগ যে পথে হাঁটছে তাতে ২০২১ সালের আগে তারা ক্ষমতা ছাড়বে না।
লক্ষ করলে দেখা যায় যে, চায়নার মত বাংলাদেশের অর্থনীতির একটা কাঠামো হয়ত তৈরি হবে। অভুক্ত মানুষের সংখ্যা কমবে। কিন্তু দেশের মানুষের কোন স্বাধীনতা থাকবে না। চায়না সরকার যা করেছে সমাজতন্ত্রের মধ্য দিয়ে আওয়ামীলীগ সেটাই করছে গণতন্ত্রের লেবাজ ধারন করে। সে ক্ষেত্রে সুবিধা হল একই সাথে রাশিয়ার সমাজতন্ত্র এবং আমেরিকার গণতন্ত্র উভয়ই চর্চা করা যায়। আমেরিকা, রাশিয়া উভয়ই খুশি থাকে। আওয়ামীলীগের এই একদলীয় গণতন্ত্র চর্চাকেই বিএনপি বার বার বাকশাল বলে আখ্যা দিয়ে আসছে।
বলতে দ্বিধা নেই যে, দেশে কোন রাজনৈতিক সুস্থ পরিবেশ নাই। মানুষের বাক স্বাধীনতা নেই। মাঠ পর্যায়ে কোন আন্দোলন সরকার বর্দাস করে না। নিশ্চয়ই কারো অজানা না গত ১০ বছরে বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে (হোক সেটা সরকারের পক্ষে বা বিপক্ষে) তার সব গুলোতেই অনলাইনের একটা বড় ভূমিকা আছে। যেমন- মেডিকেল ভর্তি পরীক্ষা আন্দলন-২০১২, ভ্যাট বিরোধী আন্দলন-২০১৫, শাহাবাগ আন্দোলন- ২০১৩, ব্লগার হত্যার বিপক্ষে জনমত গঠন সহ সকল প্রকার অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠ পর্যায়ে আন্দোলনে নামার আগে জনমত গঠন করা হয় এই অনলাইনে। সুতরাং সরকারের নজর বহু আগে থেকেই আছে এই অনলাইনের উপরে। সেই নজরদারি আরো বেড়েছে শাহাবাগ আন্দোলনের পর থেকে।
আওয়ামী সরকার রাজাকারের ফাঁসির রায়কে কেন্দ্র করে বার বারই ধুম্রজাল তৈরি করেছে। এগুলো আমারা দেখেছি। বাংলাদেশের তরুণ সমাজ এ নিয়ে অনলাইন ভিত্তিক আন্দোলনও চালিয়ে যাচ্ছে। সেই বিষয়টাকে নিয়ন্ত্রন করতেই জঙ্গিবাদের অজুহাত দেখিয়ে ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করা হল। আদতে সরকার জঙ্গিবাদ না, নিয়ন্ত্রন করতে চায় বাক স্বাধীনতা। কারন বাক স্বাধীনতা মানেই আওয়ামীলীগের নেওয়া পদক্ষেপ গুলোকে চ্যালেঞ্জ করা। আর সরকার কখনোই এধরনের চ্যালেঞ্জের মুখমুখি হতে চায় না।
আজ যে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তা দুইদিন পরেই খুলে দেওয়া হবে। সরকারের এই পদক্ষেপটাকে আমরা পরীক্ষামূলক ধরে নিতে পারি। সরকার পরীক্ষা করে দেখছে যে এই বিষয় গুলোতে আমরা কি জাতীয় রিয়াক্ট করি। তার উপরে নির্ভর করবে তার দ্বিতীয় পদক্ষেপের সিদ্ধান্ত। আমার মতে, এই সামাজিক যোগাযোগের সাইট বন্ধ, খোলার নাটক চলবে আরও প্রায় ৩/৫ বছর। এই নাটক দেখতে দেখতে সবাই যখন মোটামুটি অভ্যস্ত হয়ে যাবে তখনই সরকার খেলবে ফাইনাল চাল। ঠিক সময় মত চিরতরে এই সাইট গুলো বন্ধ করে দেওয়া হবে। জাতে কেউ আর সরকারের বিরুদ্ধে ফনা তুলতে না পারে। যেমন করে চায়নার সরকার অনলাইন এক্টিভিটি নিয়ন্ত্রন করে তাদের ক্ষমতা ধরে রেখেছে অদূর ভবিষ্যতে আওয়ামীলীগও একই ভাবে বাংলাদেশের অনলাইন এক্টিভিটিকে নিয়ন্ত্রন করে নিজের ক্ষমতা পাকাপোক্ত করবে। যার পথ নির্মাণ এখনই শুরু হয়ে গেছে। তখন চাইলেও সাধারন জনগন তাদের প্রয়োজনীয় সাইটে ঢুকতে পারবে না। তথ্য অধিকার আইনের মূলা ঝুলিয়ে সরকার আমাদের আরও কঠিন ভাবে শোষণ করবে। তাতে হয়ত তিনবেলা ভাত, মাছ জুটবে। কিন্তু সাধারন জনগন চরম ভাবে সরকারের গোলামে পরিনত হবে।
ডিজিটাল বাংলাদেশ একটা ধোঁকা ছাড়া কিছুই না। যেহেতু সারা পৃথিবীতে ডিজিটালিজেশনের হাওয়া লেগেছে সেখানে বাংলাদেশেও লাগবে। এটা সময়ের দাবী। তাতে ক্ষমতায় আওয়ামীলীগ থাক বা জামাত। কিন্তু আওয়ামীলীগ এই ইস্যুটাকে লুফে নিয়ে একই সাথে যেমন নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চাইছে ঠিক সেই ভাবে সাধারন জনগণকেও নিয়ন্ত্রন করতে চাইছে।
সুতরাং আমি মনে করি প্রতিবাদটা এখনই জোরালো ভাবে হওয়া উচিৎ। অন্যথায় এর জন্য একদিন আমাদের চরম ভাবে মুল্য দিতে হবে। যে জাতি বাক স্বাধীনতার জন্য প্রান দিতে পারে সেই জাতীর বাক স্বাধীনতা হরন করা সরকারের ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাবটা এখনই আমাদের দেওয়া উচিৎ। সময় বড় কম।
অনলাইন সুবিধা আসার পরেই সাধারন জনগনের মত প্রকাশের একটা প্লাটফর্ম তৈরি হয়েছে। আজকের দিনে সংবাদপত্রের ভূমিকা অনেকটাই পুরন করে দেয় ব্লগ আর ফেসবুক। আজকের দিনে প্রতিটা ফেসবুক অউজাজারই এক একজন সাংবাদিক। মানুষের এই মুক্ত চিন্তা আর স্বাধীনতাকে পদদলিত করার তীব্র প্রতিবাদ হতেই হবে। ২১ শে ফেব্রুয়ারি, ২৬ শে মার্চ, ৭ই মার্চের আবেগ বেঁচে বেঁচে সরকার যে ভেতরে ভেতরে আমাদের শুন্য আর ফাপা করে দিচ্ছে সেটার দিকে সকলের নজর ঘোরানো উচিৎ।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২০
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

×