somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামের মাঝে 'স্লাম' আছে, জানেন কি??

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্ম নিয়ে কথা বার্তা বলা আমি প্রায় ছেঁড়েই দিয়েছি। এতে হয় কি!! ব্যাক্তিগত সম্পর্ক গুলোয় ভাঙ্গন ধরে। সামাজিক কোন পরিবর্তন ঘটলেও ঘটতে পারে। কিন্তু ব্যাক্তিগত জীবনটা বিষিয়ে ওঠে। আর যেহেতু গণমাধ্যমে কাজ করি। তাই বিতর্কিত বিষয় গুলো এড়িয়ে জীবনযাপন করাটা জরুরী। সিদ্ধান্তে উপনিত হয়েছি যে, কি দরকার লেখার? এর থেকে বরং নিজের যা বিশ্বাস, নিজের যা আলো, সেগুলো নিজে নিজেই চর্চা করলে তো হয়ে গেল। আর বড় জোর নিজের সন্তানদের সঠিক পথটা দেখিয়ে গেলেই হল। তাতে অন্তত আর যাই হোক শত্রু বৃদ্ধি হবে না। কিন্তু না আমি ভুল ভেবেছিলাম।
ছোট বেলা থেকেই আমার উচ্চারণ জনিত সচেতনতা ছিল। এখনো আছে। তাতে হয়কি, কণ্ঠের ওঠা নামার কারনে শব্দের সাউন্ড বেশ মধুর হয়। ছোট বেলা থেকেই আমি সালাম দেই, স্লামালাইকুম বলে। আর ইসলাম শব্দটি উচ্চারণ করতে গিয়ে "ই" বর্ণটি দ্রুত উচ্চারণ করি। তাতে সমস্যা হয় পরবর্তী বর্নগুলোতে একটা ধাক্কা অনুভুত হয়। কিন্তু শুনতে খারাপ লাগে বলে আমার মনে হয়নি।
সেদিন এক বিদেশী মহিলার সাথে স্কাইপ মিটিং করছিলাম। বিষয় ব্লগার হত্যা। মিটিংটি চলার সময় একজন আবিষ্কার করল আমি ঠিক ইসলাম উচ্চারণ করছি না। তা হলে কি করছি? করছি "স্লাম"। তিনি আমার স্লামালাইকুম থেকে আবিষ্কার করলেন [স্লাম+আলাইকুম=স্লামালাইকুম] আর [ ইসলাম এর 'ই' বাদ দিয়ে আবিষ্কার করলেন 'স্লাম'] । বিষয়টা তখন আর আমার ব্যাক্তিগত থাকল না। তার অনুভূতিতে আঘাতের পর্যায়ে চলে গেল। এই নিয়ে সে তো আমার সাথে তুমুল কান্ড করে বসল। কি করল তা আর নাই বা বলি।
ইসলাম শব্দটিকে বিশ্বব্যাপী নানা ভাবে উচ্চারণ করতে আমি দেখেছি। যেমনঃ ইসলাম, ইজলাম, ইছলাম, ঈজলাম ইত্যাদি। কেউ কেউ শুধু সালাম বলে সম্বোধন করে, কেউ কেউ আসসালামুয়ালাইকুম বলে। কেউ বলে ওয়ালাইকুম। মূল বিষয়টা হল আমি পরের সাথে কানেক্ট হতে পারলাম কি না এটাই মুখ্য। বিশ্বব্যাপী আজ এটাই প্রাক্টিস হচ্ছে। আর আমরা??
ব্যাপারটা বেশ অদ্ভুত। দীর্ঘ এক বছরের বেশি সময় আমি ব্যাঙ্গালরে থেকেছি। সাউথ ইন্ডিয়ান ভাষা সম্পর্কে যারা নুন্যতম আইডিয়া রাখেন তারা নিশ্চই জানেন যে, তাদের ইংলিশ উচ্চারণ কত বিদঘুটে। যেমনঃ ফ্রেন্ড=ফ্রেন্ডা, ফুড=ফুড্ডা, কাম=কাম্মো । আসলে বাঙ্গালিরই যত সব বাড়াবাড়ি।
যে ছেলেটি আমার সাথে সেই রাতে এরোগেন্ট ব্যাবহার করল, সে কিন্তু এই শহরেরই একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শেষ পর্যন্ত শিক্ষাটা আসলে সার্টিফিকেতেই থেকে গেল। আফসোস।
আমি শকড হয়েছি এটা ভেবে যে, একটা তরুণ তার মস্তিষ্কে কতোটা নেগেটিভ চর্চা করতে পারলে সম্ভব এই দুটো শব্দের মাঝ থেকে "স্লাম/বস্তি" আবিষ্কার করা?? ঠিক যেন, রবীন্দ্রনাথের দাড়িতে লুকিয়ে থাকা ইসলাম, মেসির হাটু গেঁড়ে দাঁড়ানোর মাঝে ইসলাম, হাতের পাঞ্জার মাঝে আল্লাহু আর কুরবানির মাংসে আল্লাহু লেখা খোঁজার মত মানসিকতা।
যদি ইংরেজি 'স্লাম' শব্দের বাংলা অর্থ হত তাজমহল/ কোহিনূর তা হলে সে কি আচারন করত সেটা ভাবার চেষ্টা করছি।
এরা আমার দেশের ভবিষ্যৎ। এদের অনুভূতি আছে। তাতে আঘাতও লাগে। কারনে তো লাগেই আবার অকারনেও লাগে। ভাবছি দুনিয়ার সকল অনুভূতি জনিত আঘাত কেন আল্লাহ্‌ শুধু এই জাতীকে দিল?? একবার ভেবে দেখুন অনুভূতির আঘাত আজ কোথায় পৌঁছে গেছে?? আমার ব্যাক্তিগত জীবনও আজ আপনার অনুভূতির বাজারে পণ্য হয়ে গেল। হায়রে অনুভূতি। তুই টিকে থাক। আমি না হয় বিলিই হলাম।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×