somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এন.এ.আনসারী
একজন মানুষের প্রকৃত অর্থে যাহা গুণ থাকা দরকার সেরুপ গুন নিজের মধ্যে না থাকলেও চেষ্টায় আছি প্রকৃত মানুষ হয়ে বাঁচার।

এক সকালে...

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আস সালাতু খাইরুম মিনান নাওম”.. কানে আসা মাত্র ঘুম ভেঙ্গে যায় খালিদের।
বহুদিনের চেষ্টায় এ অভ্যাসটুকু রপ্ত হয়েছে তার। গুটি গুটি পায়ে মসজিদের দিকে রওনা দেয় খালিদ।
ইমামের সুরেলা কন্ঠের তেলাওয়াত খালিদকে আবিষ্ঠ করে তোলে জামাতে ।
“মান কানা য়ারজু লিকাআ রাব্বিহি ফাল-য়ামাল আমালান সো-আলিহান”...(যে তার প্রভুর সাক্ষাৎ প্রত্যাশী সে যেন সৎকর্ম করে...) ।
খালিদের দুচোখ দিয়ে ক’ফোটা অশ্রু ঝরে। প্রভুর সাথে সাক্ষাৎ! কী প্রস্তুতি আছে তোমার? ভাবতে ভাবতে খালিদ কখন যেন শতায়ু অংগনের পাদদেশে চলে এসেছে।
হায়রে মানুষ! শতায়ুর জন ̈ কত চেষ্টা তদবির। রোগক্লিষ্ট মানুষ, কপালে ভাঁজ পড়া মানুষ, বয়সের ভারে নুয়ে পড়া মানুষ, প্রতিদিন নতুন করে বাঁচার আশায় ওঠ-বস, ডান-বাম করা মানুষ; আসলেই কী শতায়ু হয়?
এসব এলোমেলো ভাবনায় যখন খালিদ আচ্ছন্ন এ সময় পিছনে কেউ যেন গেয়ে ওঠেন- “ইন্নিল তায়া রি-হাসসাবায়াওমুন ইলা আরদিল হারাম, বাল্লিগ সালামি রওজাতান ফি হান্নাবী আল মুহতারাম।”
বালাগাল উলা বিকামালিহী কাশাফাত দুজা বিজামালিহি ...
বাতাসের আগেই উড়ে যায় খালিদের মন সবুজ মিনার প্রাঙ্গণে ।
“আস সালাতু আস সালামু আলাইকা এয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।”
খালিদ নাকি?
পিছন থেকে হাসনুর ডাকে খালিদ মদীনা মুনাওয়ারার স্মৃতি থেকে শতায়ু প্রত্যাশীদের অঙ্গনে ফিরে আসে ।
কী? তোমারও শতায়ুর লোভ আছে নাকি?
“ইজা যাআ আজালুহুম লা য়াসতাখিরুনা সা আতাও ওয়ালা য়াসতাকদিমুন (যখন নির্দিষ্ট সময় ঘনিয়ে আসে সেটা না এক মুহূর্ত আগে, না এক মুহূর্ত পরে... )
হাসনুর উত্তরে প্রীত খালিদ প্রসঙ্গান্তরে যায়, দৃষ্টি দেয় সামনের দেয়ালে সাটানো আজকের পত্রিকার দিকে
“উগ্রবাদী জঙ্গিরা পঞ্চগড়ে আবারো এক নিরীহ সনাতন গুরুকে হত্যা করলো”
আনসারুল্লাহ নামক হায়নারা এরুপ করে নাকি ইসলামের হেফাজত করতেছে, অথচ তারাও জানে যে তারা অজান্তে ইসলামের কিরুপ ক্ষতি করতেছে, এই হায়েনারা কি মদীনা সনদ আর নবীর আদর্শ পড়ে দেখেনি? নবীতো বলেছেন অমুসলিমদের সাথে ভাল ব্যবহার করতে..আফসোস শত আফসোস আনসারুল্লাহ নামক হায়েনাদের উপর......।
আই এস কে ধ্বংস করতে পশ্চিমারা প্রতিশ্রুতিবদ্ধ
“আইএস উত্থানে হাত আছে যুক্তরাষ্ট্রের।”
মোদির নিরাপত্তায় মোসাদ!
প্রেসিডেন্ট বুশের ভুলের ফসল আইএস: ওবামা
এরুপ আরো কয়েকটি শিরোনামগুলোর কোনটিই চোখ বা মন জুড়ানোর মত নয়।
হায়রে আরব, হায়রে মুসলমান, হায়রে গিনিপিগ!
জরুরী কাজ আছে,গেলাম; বলে হাসনু রওনা দেয় বাসার দিকে।
খালিদের চোখে তখনো মধ্যপ্রাচ্য
গাজী সালাউদ্দীন কুর্দীর জন্ম ও কর্মস্থানে ইবনে সাবা ও ইবনে উবাইর উত্তরসূরিদের দিয়ে নব “ক্রসেডাররা আধুনিক সব মারণাস্ত্রের এক্সপেরিমেন্ট চালাচ্ছে। সিরিয়া, ইরাক, ইয়েমেন, লিবিয়া, লেবানন... একের পর এক মুসলিম অধ্যুষিত জনপদগুলো যুদ্ধে যুদ্ধে শেষ হয়ে যাচ্ছে। গাজী সালাউদ্দীন কুর্দীর উত্তরসূরি আয়লান কুর্দীরা শরণার্থী হয়ে ক্রুসেডারদের দেশে পাড়ি দিতে গিয়ে চিরনিদ্রার কোলে ঢলে পড়ছে। আইএস হায়েনারা, ইবনে সাউদের পাষাণ বংশধর ওহাবী জঙ্গি কার স্বার্থে মধ্যপ্রাচ্যে আগুন জ্বালাচ্ছে?
তালেবান, আল কায়েদা, আই এস-তারপর কি? মুসলিম মিল্লাতের দুশমনদের পঞ্চম বাহিনী! আর কত রক্তে তোমাদের পিপাসা মিটবে? খালিদ আর ভাবতে পারেনা। নিজের পড়শি দেশের সাথে ইসরাঈলীদের সখ্যতায় খালিদের মাথা আবার ঘুরতে থাকে। আল্লাহ! তোমার প্রিয় হাবিব বলেছেন- কুল্লু কুফ্ফারিন মিল্লাতাও ওয়াহেদা (সকল বাতিল একই দল) ...
অস্ফুট কণ্ঠে খালিদ আওড়াতে থাকে ...লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ (আল্লাহর রহমত থেকে নিরাশ হয়োনা)...
মুসলিম মিল্লাত এই ফাঁড়া থেকে বেরিয়ে আসবেই। মিথ্যা হতে পারে না আল্লাহর বাণী -
...ওয়াল্লাহু মুতিম্মু নুরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন (আল্লাহ তার নুরকে পূর্ণ করবেন, যদিও কাফিরদের কাছে বিষয়টি অপছন্দনীয়)
...নাহনু নাজ্জালনা আলাইকাজ জিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন (আমরাই নাজিল করেছি এটা, আমরাই এটার সংরক্ষক ) ...
হেমন্তের কুয়াশা ভেজা সকালের সবুজ পাতাগুলোয় সূর্যের আলো পড়ে চিকচিক করছে। শতায়ু অংগনের শরীর চর্চাকারীরা যে যার মত করে কখন চলে গেছে খালিদ খেয়ালই করতে পারেনি।
সাহেব! কিছু টাকা হবে? কালকে রাতে আমি কিছু খাইনি। আলুথালু বেশের মাঝ বয়সী আদম সন্তানটির কাতর চাহনির দিকে থাকিয়ে খালিদের চোখ সিক্ত হয়ে যায়। আসুন, আমার সাথে নাস্তা করবেন বলে খালিদ লোকটিকে নিয়ে পার্শ্ববর্তী একটি হোটেলের দিকে রওনা দেয় ।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×