বলুন তো ব্লগাররা এরশাদ এখন কি করবে?
সে কি এখন কবিতা লিখে দিন পার করবে। না কি আরো কিছু ল্যাম্পট্য করবে?
রওশন, মরিয়ম, বিদিশা সব দিশাই তার হারিয়ে গেল।
এই সেই বিশ্ব বেহায়া যে বাংলাদেশের রাজনীতিকে দুর্বৃত্তায়ন করেছে। আবার এরশাদকে দল ছাড়তে হবে- জাতীয় রিপোর্ট লেখায় এবং তাকে জোটে টানতে অর্থের লেনদেন হয়েছে' লেখায় কয়েকদিন আগে একটি পত্রিকায় কি লেখায় না লিখল। কিন্তু এখন প্রথম আলোর রিপোর্টই তো ঠিক। এখন এরশাদ কি বলবে।
এরশাদ বলে সে নাকি দুর্নীতি করেনি!
এরশাদ বাংলাদেশের রাজনীতিকে দুর্বৃত্তায়ন যেমন করেছে তেমনি রাজনীতিকে কৌতুকও উপহার দিয়েছে এই লম্পট। বাংলাদেশকে দুর্নীতি থেকে মুক্ত হতে হলে এরশাদের বিচার হতে হবে আগে।
মনে পড়ে এরশাদ স্বৈরাচার যখন ক্ষমতায় ছিল তখন কবিতা লিখত, গান লিখত! তা আবার জাতীয় দৈনিকে ছাপা হত, টেলিভিশনে দেখানো হত। তোমাদের কাছে এসে বিপদের সাথি হতে আজকের চেষ্টা আমার'-কি দরদভরা গান। নিশ্চয় সবার মনে আছে। যদিও সবাই জানে এরশাদ কোনো কবিকে দিয়ে এসব লিখিয়ে নিতেন।
এরশাদের জন্য সব শালারা কবি হতে চায়', বাংলাদেশে যত কাক তত কবি, এসব কবিতারও জন্ম হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




