আর খুঁজতে চাইনা
০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আর খুঁজতে চাইনা
সেই জোড়া চোখ,
যে চোখের দিকে তাকিয়ে থাকতাম
বায়বীয় সঙ্গমের আগুনের ধোঁয়া দেখতে।
আর কিছুই বাকি নেই
শুধু ছিল মনের অবচেতনায়
পড়ে থাকা অস্পষ্ট অবয়ব।
মনে পড়ে সেই একুশের কথা-
ভাষার জন্য বা উৎসবের হুজুগে
হাজারো মানুষের ভিড়ে,
আমার দেখা সেই জোড়া চোখ।
আর উপচে পড়া ভিড়ের ফাঁকে
মাথা জাগানো ভুল অবয়ব
আবারো মনে পড়ে প্রজাপতি গুহা-
শুনেছিলাম গভীর মনোযোগে
আন্ডারপাসের বিবরণ,
সেই হেঁটে যাওয়া পথের বালু-
গায়ে আসা আলতো বাতাস।
আর সেই চোখ জোড়া,
তবে আর খুঁজতে চাইনা।
অনেক চোখ আছে
সমগ্র সৃষ্টির মাঝে
সবই সুন্দর,সবই জ্বলন্ত।।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন