একবার রোদ দেখে ভ্রূকুটি করেছিলে
অসহ্য উত্তাপে ঠিক নয়,
অসংলগ্ন আলোক বর্ণালী দেখে।
সব বর্ষারানী রাই উদ্বেলিত
নিম্ফেট ললিতা থেকে চন্দ্রমুখী
কেউ অন্তর্বেদীতে সুমধ্যমা,
আহা! জেনানাদের আহব
আজন্ম লালিত সংসিদ্ধির আশায় ।
তোমায় একটু স্নাত করবে বলে
মাঝে এক জীর্ণ শীকর
শ্রীহীন অনেকটা অবয়বহীনও বটে
সাধ্য নেই আকাউসটিস ধারাতে প্রবাহিত হওয়ার ,
দেবাঙ্গনাদের আদলে।
পা দুটো কোথায় ,হাত দুটো কোথায়
বুকের এক খণ্ড ছিঁড়ে চলে গেছে অতলে,
তবুও চায় তোমায় ছুঁয়ে দিতে
তবেই হবে সে অঙ্গনা।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




