হাজার দর্শনে যখন খেই হারাই
তখন তুমি ভাবের জমিতে
অনাবাদ করে হও হেসে কুটি কুটি
চেয়ে দেখি দর্শন কাটো,সাথে নিজেকেও
আবার গজায় হাইড্রার মতো
উদ্ভিন্ন যৌবন নিয়ে
আগুন ছাড়াও এত ছাই কোথায় পাও ??
আজ রাতে কিছু কাব্যের মসলা দিয়ে যাও
তুমিতো খাওনা
তোমারতো রসনা লাগেনা
শুন্য ব্যঞ্জনে আমি পূর্ণ হতে পারিনা
আর নতুন রস!
শৃঙ্গারে আমার সময় লাগে
কাব্য না হলে যে বোধিভূমে যেতে পারবো না
তুমিতো আয়েশ করে শুধু
বৃষ্টির জল টুকুই খাও
আমি যে শুষ্ক প্রনয়ের জন্ম দিলাম
তাহলে কি নিঙরে নতুন রস উপহার দিবে ??
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




