আর তো কিছুই চাইনি আমি
ছোট্ট একটা ঘর চেয়েছি
ঘরের মাঝে সরগরমে আড্ডামারার লোক চেয়েছি
আড্ডাজুড়ে খইয়ের মতন গল্প হবে
আড্ডাজুড়ে হাসির ছলে
ক্লান্তি আমার অল্প হবে
এই চেয়েছি-এইটুকুতো
আর তো কিছুই চাইনি আমি
আর তো কিছুই চাইনি আমি
ছোট্ট একটা ঘর চেয়েছি
ঘরের মাঝে জমিয়ে দেখার বায়োস্কোপের কল চেয়েছি
বায়োস্কোপে খইয়ের মতন গল্প হবে
বায়োস্কোপের দুঃখ সুখে
ক্লান্তি আমার অল্প হবে
এই চেয়েছি-এইটুকুতো
আর তো কিছুই চাইনি আমি
আর তো কিছুই চাইনি আমি
ছোট্ট একটা ঘর চেয়েছি
ঘরের মাঝে গল্প লেখার কাগজ-কলম-জল চেয়েছি
গল্পজুড়ে খইয়ের মতন গল্প হবে
গল্পঘোরে ডুবকি দিয়ে
ক্লান্তি আমার অল্প হবে
এই চেয়েছি-এইটুকুতো
আর তো কিছুই চাইনি আমি
আর তো কিছুই চাইনি আমি
ছোট্ট একটা ঘর চেয়েছি
ঘরটুকুতে বাঁধবো বাসা-তাইতে তোমার মন চেয়েছি
তোমার ঠোঁটে খইয়ের মতন গল্প হবে
তোমার কোলে রাখলে মাথা
ক্লান্তি আমার অল্প হবে
এই চেয়েছি-এইটুকুতো
আর তো কিছুই চাইনি আমি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




