একাত্তুরের ব্যবসা করস-শহীদ বেচস ভোটের দায়
দেশের লাইগা রক্ত দিসি-মুতলাম তোর ভোটের গায়
তিরিশ লক্ষ শহীদরা কি-তোর মার্কায় জান দিসে?
হাজার হাজার মা-বোন আমার তোর লাইগা কি মান দিসে?
বীর বাঙালি রক্ত দিসে-বীর বাঙ্গালির মার্কা নাই
লাল দিসে ওই লাল সবুজে-লাল সবুজের মার্কা নাই
জয় বাংলার ব্যবসা করস-রগ ফুলায়া শ্লোগান দেস
রোড থামায়া মিছিল দিয়া-আমজনতার ভোগান দেস
ঐ মিছিলে জয় বাংলার রোজ অপমান শুনতে পাস?
তোর স্লোগানে দেশের থুতু-থুতুর দলা গুনতে পাস?
জয় বাংলা যতই হাঁকিস-জয় বাংলার মার্কা নাই
জয় বাংলায় রক্ত কাঁপে-রক্ত কাঁপার মার্কা নাই
মার্কা বেঁচে জীবন চালাস-মার্কা দালাল-দালাল থাক
বাংলাদেশের বাপের থেকে-ওই কালোহাত সরায়ে রাখ
মুজিব মানে মরার সাহস-মুজিব শুধু মানুষ নয়-
শেখ মুজিবুর বেঁচতে তোদের-কোন সাহসে সাহস হয়?
মুজিবকোটে মুজিব বেঁচিস-ওই কোট তোর মাপের না
মুজিব আমার,মুজিব সবার-মুজিব কারো বাপের না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


