আমার ইতোমধ্যে একটা গল্পের বই বের হয়েছে।
নিজের খরচে বের করেছিলাম এবং বইটি বেশ বিক্রিও হয়েছে-লাভও হয়েছে।
তবে নিজের উদ্যোগ হওয়াতে বইটি খুব ভালোমতন ডিস্ট্রিবিউট হয়নি-অর্থাৎ রকমারি ডটকম ছাড়া রিটেইল দোকানগুলোতে রাখতে পারিনি-কাজেই অনেকের কাছে বইটি পৌছায়নি।
কিছুদিনের মধ্যে আরো একটি বই বের করতে চাচ্ছি।
এবারের বইটি হবে ছোটগল্প,উপন্যাসিকা,কবিতা আর প্রবন্ধের একটি সম্মিলিত সংকলনের মতন।
বইটার নাম হবে-'রবীঠাকুরের সাথে পাল্লা'।
এখানে অনেকেই রয়েছেন যারা এ ব্যাপারে অভিজ্ঞ। তাদের কাছে জানতে চাচ্ছি-নবীন লেখকদের বই বের করার ব্যাপারে কি করা উচিত?
আমার কি কোন প্রকাশনার সাথে যোগাযোগ করা উচিত? করতে হলে কিভাবে করবো?
নাকি ফের নিজের মতন করে প্রকাশ করে তারপর একটা ভালো ডিস্ট্রিবিউটর খোঁজা উচিত?
এই বিষয়ে সামগ্রিক সাহায্য চাচ্ছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


