somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শব্দতাঁতী

০৩ রা মে, ২০১৫ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খট্টর খট খট্টর খট
তাঁত চলছে,চলছে তাঁত
তাঁতের আড়ালে বসে অভিজ্ঞ তাঁতি
দ্রুত হাতে সাজিয়ে দিচ্ছেন সুতোগুলো
দেখছেন,সজ্জা এবং বিন্যাস গভীর মনোযোগে এবং
পরম মমতায়
তারপর,হাত রাখছেন হাতলে
খট্টর খট খট্টর খট
তাঁত চলছে,চলছে তাঁত
সুতোগুলো তাঁতি এনেছেন অনেক দূর থেকে,
অনেক খাটাখাটনি,এবং বহু সূক্ষ্ম প্যাঁচঘোচ পেরিয়ে
উনি অনেক কষ্টে নিয়ে এনেছেন এই সুতোগুলো
যারতার হাতে ধরাও দেয়না এইসব সুতো
অতীব সূক্ষ্ম বলে,
খালি চোখে দেখতেই পায়না কেউ।
দেখতে হলে চোখ লাগে,
শব্দতাতীর চোখ।
সেই চোখের তীক্ষ্ণতা প্রয়োগ করে উনি মানুষের প্রতিটি আবেগ থেকে
একেকটি সুতো টেনে এনেছেন।
রাগ থেকে এনেছেন,দুঃখ থেকে এনেছেন,
এনেছেন হাসি,ভালোবাসা,স্নেহের থেকে
এমনকি হিংসা এবং ঘৃণা থেকেও এনেছেন
আসলে তিনি নাম জানা এবং না জানা যাবতীয় মানবিক আবেগের থেকেই সুতো টেনে এনেছেন
লক্ষ লক্ষ সুতো এসে মিশেছে তার তাঁতে
তার তাঁত হয়েছে লক্ষ আবেগের মোহনা
সেই লক্ষ সুতো তিনি সাজিয়ে নেন একটার পরে একটা
সজ্জা দেখে দুর্বোধ্য কোন হিজিবিজি মনে হয়
কিন্তু শব্দতাতী এর ভেতরই রচনা করেন মানবিক বস্ত্রের নীলনকশা
তার হাত খুব দ্রুত চলে
একসময় কপালে জমে মৃদু ঘাম
হাত চলে বাতাসের চেয়ে দ্রুত
একসময় সাজানো সেষ হয়।
তিনি আরেকবার দেখে নেন
সুতোগুলির সজ্জা ও বিন্যাস গভীর মনোযোগে
এবং
পরম মমতার
অতঃপর হাত রাখেন তার তাঁতের হাতলে
লক্ষ আবেগের মোহনায় হঠাৎ উত্তাল জোয়ার ওঠে।
খট্টর খট খট্টর খট
তাঁত চলছে,চলছে তাঁত
খট্টর খট খট্টর খট
তাঁত চলছে,চলছে তাঁত
তাঁতের অপরপ্রান্তে লক্ষ লক্ষ সুক্ষ্ম সুতোর দুর্বোধ্য সজ্জা বেরিয়ে আসে অলৌকিক সুন্দর মানবিক বস্ত্র হয়ে
সেখানে ফুটে ওঠে মানুষের অতীত এবং বর্তমান
এবং ভবিষ্যত
ফুটে ওঠে ভালোবাসা ও স্বপ্ন
চিন্তা ও দুশ্চিন্তা,আশা ও হতাশা
অতীব জটিল মানব ও মানবচরিত সহজ সরল হয়ে ফুটে ওঠে শব্দতাতীর মানবিক বস্ত্রে।
এই মানবিক বস্ত্রের ওপর হুমড়ি খেয়ে পড়ে সকলে
একটুকরো ভাগ্যে জুটলে
আষ্টেপৃষ্টে জড়িয়ে নেয়
শব্দতাতীর ঝিলমিলে বস্ত্র মননে জড়িয়ে তারা ঢেকে রাখতে চায় নিজেদের মনের যাবতীয় কলুষ এবং আবর্জনা এবং দূর্গন্ধ
পরম মমতায়,তারা এই বস্ত্রকে কবিতা বলে ডাকে
শব্দতাতীকে ডাকে কবি বলে
এবং
প্রতিদিন তারা তাঁর মুখ চেয়ে বসে থাকে
কখন শব্দতাতীর তাঁত থেকে বেরুবে নতুন কোন বস্ত্রখন্ড
যার দ্বারা তারা পারবে ঢাকতে তাদের নৈমিত্তিক কলুষ।
এবং
নিজেদের কাছে নিজেরা হয়ে উঠবে শুদ্ধ মানুষ
শব্দতাতী জানেন সব
পৃথিবীকে শুদ্ধতার স্বপ্ন দেখানোর ভার,তাঁর কাঁধেই ন্যস্ত
প্রত্যাশার ভারে চার কুব্জ দুকাঁধ
তবু তিনি বসে নেই
ফের তিনি সুতো আনেন খুঁজে সারা দুনিয়ার থেকে
ফের তিনি সুতো সাজান তাঁতের গোড়ায়
ভিন্ন সজ্জার ভিন্ন আঙ্গিকে ভিন্ন বস্ত্র রচনা করবেন আজ
সেই বস্ত্রে ঢেকে দেবেন সারা পৃথিবীর গলি মাঠ প্রান্তর
বিশ্বজগৎ দেবেন মুড়ে শুদ্ধতার বস্ত্রে
ঢেকে দেবেন যাবতীয় কলুষ এবং আবর্জনা এবং দূর্গন্ধ
তারপর তিনি হাত রাখেন হাতলে
খট্টর খট খট্টর খট
তাঁত চলছে,চলছে তাঁত
খট্টর খট খট্টর খট
তাঁত চলছে,চলছে তাঁত
 
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×