somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নজরুল গীতির মুকুটহীন রানী ফিরোজা বেগমের প্রতি শ্রদ্ধাঞ্জলী।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Light can be defined without sun. Sweetness can be defined without honey. Fragrance can be defined without a rose, but beautiful romantic songs written and composed by poet Nazrul Islam cannot be sweet enough without your voice, Firoza Begum! May God Almighty grant you eternal peace!

কে বলেছে তুমি নেই? তোমার গানে, তোমার কন্ঠে, তোমার সুরে তুমি যে নিজেকে অমর করে রেখে গেলে ফিরোজা বেগম। তোমার কালজয়ী সব গানের ভেতর দিয়ে তুমি হয়ে থাকলে মৃত্যুহীন! এতটুকু আমি কতটুকু দিতে পারি? শুধু বলি, দৃষ্টির আড়ালে গিয়ে যেখানেই থাক, যত দুরেই থাক, ভাল থেকো!
**********************************************

আশির দশকে কানাডায়, এই সুদূর প্রবাসে, রেকর্ড অথবা ক্যাসেট ছাড়া বাংলা গান শোনবার আর কোন উপায় ছিলনা। সে সময় উইকেন্ড এলে বা ছুটির দিন পেলেই ব্যারী নামে ছোট্ট শহরে আমার আবাস্থল থেকে একশ কিঃ মিঃ দুরে কানাডার সবচেয়ে বড় শহর টরন্টো যাওয়া হতো বাংলা গানের সন্ধানে। ওখানে শুধু একটি মাত্র দোকান ছিল যার ভারতীয় মালিক অবাঙ্গালী হলেও বাংলাভাষী সংগীত পিপাসুদের কথা ভেবে কিছু কিছু বাংলা রেকর্ড আর অডিও ক্যাসেট আনাতেন কোলকাতা থেকে।

একবার যখন ফিরোজা বেগমের কয়েকটা লং প্লেয়িং রেকর্ড ঐ দোকানে পেয়ে মহানন্দে কিনে আনা হলো তার ঠিক অল্প দিন পরেই সেই আশির দশকে এই বরেন্য শিল্পী গান শোনাতে কানাডা এসেছিলেন। এক সন্ধায় আমার আবাসস্থল থেকে মোটামুটি ১২৫ কিঃ মিঃ দুরে ঐ গানের জলসায় স্বস্ত্রীক উপস্থিত থেকে এই সুধাকন্ঠীর গান শোনার সৌভাগ্য হয়েছিল। তখনকার দিনে বাংলাভাষী প্রবাসীর সংখ্যা ছিল যেমন নগন্য তেমনি জলসায় উপস্থিত শ্রোতাও ছিলেন অনেক সীমিত। একটার পর একটা হৃদয় ছুঁয়ে যাওয়া গান আর সুরের ইন্দ্রজাল বিছিয়ে তম্ময় করে রেখেছিলেন ফিরোজা বেগম আমাদের।

শুনিয়েছিলেনঃ "জানি জানি প্রিয় এ জীবনে মিটিবেনা স্বাধ", "এই কি গো শেষ দান", "তুমি এসেছিলে জীবনে আমার", "কন্ঠে আমার নিশিদিন যত সুরেরও নিঝর ঝরে সে শুধু তোমারই তরে", "কেন আসিলে, ভালবাসিলে, দিবেনা যদি জীবনে ধরা", "আমার ঘরের মলিন দীপালোকে, জল দেখেছি যেন তোমার চোখে", "তোমার আঁখির মত আকাশের দু'টি তারা, চেয়ে থাকে মোর পানে","যাবার বেলায় ফেলে যেও একটি খোঁপার ফুল" কালজয়ী এইসব গান! সেই সব গানের সুরে আর কথায় কোনটা যদি ছিল আশ্বিনের মেঘমুক্ত নীলাকাশের মত নির্মল তবে কোনটা ছিল শ্রাবণ দিনের কালো মেঘে ঢাকা অবিরাম বৃষ্টির সন্ধা!

জলসার শেষ পর্বে ছিল অনুরোধের গান শোনানোর পালা। আমরা শ্রোতারা যার যার পছন্দের গান এক টুকরো কাগজে গানের প্রথম কলি লিখে স্টেজে পাঠিয়েছিলাম। অনুরোধের গান গুলোর নাম সব এক সাথে শিল্পীর পাশে রেখে দেওয়া হলে সে সবের সংখ্যার দিকে চেয়ে স্মিত হেসে উপস্থিত শ্রোতাদের কাছে সবিনয়ে ক্ষমা চেয়ে নিয়েছিলেন শিল্পী। আসলেই সময়ের স্বল্পতায় সবার অনুরোধ রক্ষা করা সম্ভব ছিলনা!

শিল্পীর পাশে রেখে দেওয়া সেই কাগজে লেখা অনুরোধ গুলো একটা করে তুলে নিয়ে শিল্পী শ্রোতাদের পছন্দের গান শুনিয়েছিলেন আর এভাবেই আমার পছন্দের গানের প্রথম কলি লেখা লেখা কাগজটা শিল্পীর হাতে উঠে এসেছিল আর সেই গান "তুমি এসেছিলে জীবনে আমার পথের ভুলে" গেয়ে শুনিয়েছিলেন সুরের মোহন মায়ায় ভরা, মধুকন্ঠী ফিরোজা বেগম ঐ জলসায়! সেই সন্ধায় "রাতের আতরে" মাখা সুরভী আজ এতদিন পরেও সেই রাতের মতই সুরভীত হয়ে আছে আমার কাছে। আমার মনের গভীরে!

Light can be defined without sun. Sweetness can be defined without honey. Fragrance can be defined without a rose, but beautiful romantic songs written and composed by poet Nazrul Islam cannot be sweet enough without your voice, Firoza Begum! May God Almighty grant you eternal peace!



সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×