আমরা সবাই এখন মেতেছি বিশ্বকাপ জয়ের মিশনে
বাংলাদেশ খেলছে না, তাতে কী
খেলছে নেইমার, মেসি, রোবিন, ক্লোসা, ক্রিশ্চিয়ানা রোনাল্ড
হাল্ক, ফ্রেড আমরা রাত জেগে তাদের সাহস যোগাচ্ছি।
এবারের বিশ্বকাপ কান্না আর উৎকণ্ঠার বিশ্বকাপ
এবারের বিশ্বকাপ ছোটদের বড় হয়ে ওঠার বিশ্বকাপ
নেইমার কাতরাচ্ছেন বিছানায়, এক দানব তাকে শেষ করেছে
এবারের বিশ্বকাপে মেক্সিকান রেফারী শেষ বাঁশিটায় ফু দিয়ে
সিজার-লুইজদের বলে উঠলেন কাঁদো, তোমরা কাঁদো
বিশ্বকাপে ফ্রেড কাঁদছেন, হাল্ক কাঁদছেন, কাঁদছেন মার্সোলা
অস্কার কাঁদছেন থিয়াগো সিলভার বুকে মুখ রেখে
সেই সাথে বিশ্বের কোটি কোটি হৃদয় ছিড়ে চাপা কান্নার রোল
হায় ব্রাজিল! হায় ব্রাজিল!
ব্রাজিল ফুটবলের দেশ, ব্রাজিল সাম্বার দেশ
আজ সেখানে সাম্বা উৎসব নেই, কেবলই কবরের নিরবতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




