মাথার উপর দিয়ে শাঁ করে উড়ে যাচ্ছে বেমারু বিমান
ছিন্ন ভিন্ন হচ্ছে নিষ্পাপ শিশুরা, বিশ্ব বিবেক ঘুমিয়ে আছে,
জাতিসংঘ ঘুমিয়ে আছে, বিশ্ব মোড়লরা তামাক কাটছে
আমার ভায়ের রক্ত পান করে ইহুদী-জায়নবাদী তোদের
রক্ত পিপাসা মিটছে না।
আর কত রক্ত, আর কত প্রাণ কেড়ে নিবি
আমাদের এক একটি প্রাণ লক্ষ প্রাণের জন্ম দেবে
জ্বলে উঠবে বারুদ হয়ে, আমাদের এক একটি গুলতি
তোদের দিকে ধেয়ে যাবে টমাহক ক্ষেপণাস্ত্র হয়ে
আমরা রুখে দেবো গোলার স্ফুলিঙ্গ।
আমরা আমাদের শিশুর ফিনকি দিয়ে গড়ানো রক্ত
গায়ে মেখে নিয়েছি, আমরা আমাদের বোনের মৃত্যুতে
পাথর হয়েছি, ভায়ের মৃত্যুতে রুখে দাঁড়িয়েছি।
বাংলাদশে তুমি রুখে দাঁড়াও
বিশ্ব বিবেক তুমি রুখে দাঁড়াও
বিশ্ব মানবতা তুমি রুখে দাঁড়াও
ইসরায়েলকে রুখে দাও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




