কোতি গেলুরে সব শিরদাঁড়া খাড়া কোরি দাঁড়া
সাড়ে তিন হাত বাঁশের লাঠি বানা
তারপর বা হাত দি’ ঠাসি ধর উড়ে আসা জোয়ার
ঠাসি ধর টর্নেডো, ঠাসি ধর বান, খরোস্রোতা জলের প্রতাপ
ঠাসি ধর, ডান হাত ঘুরা শাঁ শাঁ কোরি উপড়ে ফেল বেবাগ জঞ্জাল
মুছে ফেল চোখের লবণজল; কোমরের গামছা খুলি মাথায় কোষি বাধ।
কোতি গেলুরে সব শিরদাঁড়া খাড়া কোরি দাঁড়া
সামনে দ্যাখ আসতেছে যে ঝড় তাক থামাতি হোবি
তুই দাঁড়া, তুই পারবু, তুই শিরদাঁড়া খাড়া কোরি দাঁড়া।
কোতি গেলুরে সব সোজা হয়ে দাঁড়া
বুক টান কোরি দাঁড়া, সাড়ে তিন হাত বাঁশের লাঠি
শাঁ শাঁ কোরি ঘুরা, বন বন কোরি ঘুরা।
কোতি গেলুরে সব শিরদাঁড়া খাড়া কোরি দাঁড়া
সিনার কাছে সাড়ে তিন হাত বাঁশের লাঠি উঁচি কোরি ধর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




